বাংলাদেশকে ভুগিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ শ্রীলঙ্কা অধিনায়কের

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৪, ১৫:৩৩আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৫:৩৩

সিলেট টেস্টে বল হাতে দুই ইনিংসেই দারুণ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু ধনঞ্জয়া ডি সিলভা আশাহত করেন স্বাগতিক বোলার। তার জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে ৩২৮ রানের দাপুটে জয় পায় শ্রীলঙ্কা। ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে এবার আইসিসি র‌্যাঙ্কিংয়েও বড় লাফ দিলেন ধনঞ্জয়া।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক। অসাধারণ জয়ে নেতৃত্ব দিয়ে টেস্ট ব্যাটার হিসেবে নতুন ক্যারিয়ার সেরা রেটিং অর্জন করেছেন তিনি। এবার সেরা দশে তিনি চোখ রাখতেই পারেন।

ধনঞ্জয়া ১০২ ও ১০৮ রান করেছেন। তাতে ১৫ ধাপ লাফিয়ে ১৪তম তিনি। ক্যারিয়ার সেরা ৬৯৫ রেটিং পয়েন্ট তার। বিশ্বের শীর্ষ দশ ব্যাটারের তালিকায় ঢুকতে আর মাত্র ৪০ রেটিং পয়েন্ট লাগবে।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি করেছেন কামিন্দু মেন্ডিসও। তাতে করে বাঁহাতি ব্যাটার ৬৪তম স্থানে উঠে গেছেন। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই নান্দনিক পারফরম্যান্সে এই অর্জন করলেন তিনি।

সিলেটে বাংলাদেশের হয়ে মুমিনুল হক কেবল লড়াই করেছেন। দ্বিতীয় ইনিংসে তার রান ছিল অপরাজিত ৮৭। তাতে করে আট ধাপ এগিয়ে টেস্ট ব্যাটারের তালিকায় ৫০তম স্থানে তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম