বাংলাদেশকে ভোগানো লঙ্কান পেসার নেই দ্বিতীয় টেস্টে

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৪, ২২:৫১আপডেট : ২৭ মার্চ ২০২৪, ২২:৫১

ব্যাট হাতে বাংলাদেশকে সিলেট টেস্টে ভুগিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। আর বল হাতে স্বাগতিকদের ব্যাটিং লাইনে ধস নামান বিশ্ব ফার্নান্ডো ও কাসুন রাজিথা। এই ম্যাচে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৮ উইকেট নেওয়া রাজিথা চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন। 

শ্রীলঙ্কা ক্রিকেট বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পিঠের ইনজুরিতে ভুগছেন রাজিথা। দ্বিতীয় টেস্ট ম্যাচে তার খেলা হচ্ছে না। এই পেসারের স্থলাভিষিক্ত করা হয়েছে আসিথা ফার্নান্ডোকে। রাজিথা পুনর্বাসনে অংশ নিতে দেশে ফিরে যাবেন।

সিলেটে প্রথম টেস্টে দুই ইনিংসে ৩ ও ৫ উইকেট নেন। শ্রীলঙ্কা ম্যাচটি জেতে ৩২৮ রানে। ম্যাচ চলাকালে তিনি ইনজুরিতে পড়লেও চিকিৎসার পর খেলা চালিয়ে গেছেন।

আসিথা পুরো টেস্ট সিরিজ থেকেই ছিটকে গিয়েছিলেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তাকে রাখা হয়েছিল না। কিন্তু প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে ওঠায় তাকে উড়িয়ে আনা হচ্ছে। আগামী ৩০ মার্চ ম্যাচ শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

আসিথা ১৩ টেস্ট খেলে ৪৩ উইকেট নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে তার ফর্ম দুর্দান্ত। দুই টেস্টে ১৩ উইকেট নিয়েছিলেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম