ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৪, ১৭:২৬আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১৭:২৬

সাম্পতিক সময়ে ক্রিকেটের বাইরেও অনেক কিছু নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন সাকিব আল হাসান। এত কিছুর পরও নিজের ফিটনেস নিয়ে কাজ করেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। চট্টগ্রামে তার ফিটনেস দেখে মুগ্ধ বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস।

পারিবারিক কাজে চন্ডিকা হাথুরুসিংহে ছুটিতে থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রধান কোচের সব দায়িত্ব পালন করবেন পোথাস। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সাকিবের ফিটনেস নিয়ে মুগ্ধতা ঝরলো তার কণ্ঠে, ‘সাকিবকে দেখে মনে হচ্ছে ওজন কমিয়েছে। বিপিএলে ভালো খেলেছে, ডিপিএলে দারুণ শুরু করেছে। সে হাসিখুশি আছে এবং এমন সাকিবকেই আপনি দেখতে চাইবেন।’ 

প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছেন সাকিব। তার ফেরা বাংলাদেশ দলকে আরও ভারসাম্যপূর্ণ ও উজ্জীবিত করবে পুরো দলকে। এমনটাই মনে করছেন সহকারী এই কোচ ‘সাকিবকে স্কোয়াডে পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। তাকে ড্রেসিংরুমে ফিরে পেয়ে খুবই ভালো লাগছে। তার অভিজ্ঞতা বেশ গুরুত্বপূর্ণ। দলকে নিংড়ে দেয়, ছেলেরা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। তাই তাকে ফিরে পেয়ে আমরা খুবই খুশি।’ 

লম্বা বিরতির পর টেস্টে ক্রিকেট সাকিব ফিরেছেন। অনেক দিন পর সাদা পোশাকে খেলতে গিয়ে কাউকে কাউকে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। পোথাস মনে করেন এখানে সাকিবের কোনও সমস্যাই হবে না, ‘সাকিব দলকে শান্ত রাখে। সে একজন বিশ্বমানের ক্রিকেটার। এত বছর ধরে সে একজন পেশাদার ক্রিকেটার। তার জানা আছে, সে কী করেছে এবং কী করেনি। সে কন্ডিশনে মানিয়ে নেবে। এ কারণেই সে বিশ্বসেরা।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের