আমি বিদেশে ঘুরতে যেতে দলের অংশ হতে চাই না: সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৪, ১৮:৪৫আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৮:৪৫

বিশ্বকাপ চলাকালীন টিম ডিরেক্টর হিসেবে নিজের কাজটা ঠিকঠাক করতে পারেননি বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। পূর্বে বাজে অভিজ্ঞতার কারণে বিসিবির পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ দলের আর কোনও দায়িত্ব নিতে চান না। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রবিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এমনটাই জানিয়েছেন।

ভবিষ্যতে বাংলাদেশ দলের দায়িত্ব নিবেন কিনা এমন প্রশ্নের জবাবে অনেকটা ক্ষোভ প্রকাশ করে সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘আমি মনে হয় বাংলাদেশ ক্রিকেটের আর সমাধান না। বাংলাদেশের আরও বড় সমাধান আছে। আমার আর বাংলাদেশ জাতীয় দলের কোন দায়িত্বে আগ্রহও নেই। গত বিশ্বকাপে আমি যা করেছি, মনে করি ওটা আমার ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে যায় না আসলে। হয়তো বা আমি অত বড় কোচ না, অত কিছু জানিও না ক্রিকেট নিয়ে। তারপরও মনে করি আমার সম্মান আছে, গত বিশ্বকাপে আমি সেই সম্মানটা পাইনি। আমি আর এই কাজ করতেও চাইনা।’

ভবিষ্যতে জাতীয় দলের দায়িত্ব না দিতে পাপন ভাইকে অনুরোধ করবেন বলে জানিয়েছেন বিসিবির এই পরিচালক, ‘আমি এখন আর ২৮-২৯ বছরের বালক নই, আমার সম্মানটা এখন আমাকে রাখতে হবে। পাপন ভাইকে আগের মতোই সম্মান করি। কিন্তু আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করি পাপন ভাইকে যেন উনি আমাকে আর এ বিষয়ে কোনও কাজ করতে না বলেন।’

গত বিশ্বকাপে টিম ডিরেক্টর হিসেবে দলের সঙ্গে ছিলেন খালেদ মাহমুদ। শুধু তাই নয় ২০২১-২২ সালে বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অবধারিত অংশ ছিলেন তিনি। আসন্ন টি-টোয়েন্টে বিশ্বকাপে কোনও দায়িত্বে দেখা যাবে কিনা এমন প্রশ্নে নিজের অবস্থান জানান খালেদ মাহমুদ, ‘হাথুরুসিংহে বিশ্বের সেরা কোচ হতে পারে সেটা আমার কাছে কোন মূল্য রাখে না। আমার বাংলাদেশে অনেক সম্মান আছে, ক্রিকেটাররা আমাকে অনেক সম্মান করে, আমি সেই সম্মানের জায়গাটা হারাতে চাই না।’

সুজন আরও যোগ করে বলেছেন, ‘একটা জয়গায় যখন কাজ করেছি, সেই জায়গাটা যখন না পাই কাজ করতে, এতগুলো ট্যুর করার পর আমার কাজটা পরিবর্তন হয়ে গেলে ওই দায়িত্বে রাখার কোন মানে হয় না আসলে। আমি সেই কাজ না করতে পারলে কেন করবো, আমি তো ট্যুর করতে যাই না বাংলাদেশ দলের সঙ্গে। আমি ট্যুর পার্টি হতে চাই না। বিদেশ অনেক ঘুরেছি, বিদেশ ভ্রমণের কোন ইচ্ছাই নাই আমার।’

খালেদ মাহমুদ শুধু নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান, ‘আমি নিজের জীবন নিয়ে থাকতে চাই। আমি আবাহনী, বিপিএল, রাজশাহীতে ক্রিকেট একাডেমিতে কাজ করি। এগুলো নিয়ে খুব খুশি আছি। দেশের ক্রিকেটের কোন উন্নতিতে যদি কাজ করতে হয় তবে অবশ্যই করবো। কিন্তু জাতীয় দলের অ্যাসাইনমেন্টগুলো হয়তো আমার জন্য না, যেটা বললাম আমি হয়তো ওটা ডিজার্ভ করি না।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম