চাপকে উপভোগ করে ম্যানসিটি: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৪, ১৭:৫৭আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৭:৫৭

এই মৌসুমে চাপে রয়েছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ, প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। তিনদিন পর এফএ কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসির। ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকলেও পয়েন্ট ব্যবধানটা মাত্র দুইয়ের! এখনও বাকি ৬ ম্যাচ। আবার ট্রেবল জয়ের সুযোগ থাকলেও অবস্থাটা এমন যে পা হড়কালেই বিপদ! সব মিলে তীব্র চাপ নিয়ে খেলবে ইংলিশ জায়ান্টরা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে সিটি কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, এই চাপকে উপভোগ করছে তার দল।

এই মৌসুমে ত্রিমুকুটের সম্ভাবনা কতটুকু এমন প্রশ্নে শনিবার লুটনকে ৫-১ গোলে হারানোর পর গার্দিওলা বলেছেন, ‘ছেলেরা আসলে চাপ নিয়েই খেলতে পছন্দ করে। তারা জানতে পছন্দ করে যে টিকে আছে নাকি ছিটকে গেছে।’

পরিস্থিতি যেমনই থাকুক শেষ পর্যন্ত লড়াই করবে ম্যানসিটি। সেই ইঙ্গিত দিয়ে সিটি কোচ আরও বলেছেন, ‘আমি নিশ্চিত আমরা শেষ পর্যন্ত লড়াই করবো। কারণ ওদের ভালো করে জানি। টিম মিটিংয়ের আগে ওদের চেহারা দেখি, কীভাবে তারা প্রস্তুতি নেয়।’

ট্রেবল নিয়ে তার কথা, ‘প্রস্তুতির মানে কি এই যে আমরা প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগও জিতবো? আমি সেটা বলছি না। তাহলে প্রতিদ্বন্দ্বিতা? সেটা যে করবো এই ব্যাপারে আমরা নিশ্চিত। আমাদের এই প্রস্তুতিটা থাকা লাগবে। পাশাপাশি নিজেদের খেলাটা দিয়ে প্রতিপক্ষকে চাপেও ফেলতে হবে।’

/এফআইআর/       
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি