আমির-শাহীনদের নৈপুণ্যে পাকিস্তানের সহজ জয়

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৪, ২৩:১৬আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০০:০২

শাহীন শাহ আফ্রিদি ফর্মে ফিরেছেন। প্রায় চার বছর পর জাতীয় দলের জার্সিতে ফিরে উজ্জ্বল মোহাম্মদ আমির। পাকিস্তানের পুরো বোলিং লাইন আপ দুর্দান্ত পারফরম্যান্স করলেন। তাতে নিউজিল্যান্ড মাত্র ৯০ রানে অলআউট। মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সহজেই জিতে গেলো পাকিস্তান।

৭ উইকেটে জিতেছে পাকিস্তান। ৪৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে গেছে তারা। ৩৪ বলে ৪ চার ও ১ ছয়ে ৪৫ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান। তার সঙ্গে ১৮ রানে অপরাজিত ছিলেন ইরফান খান।

লক্ষ্যে নেমে সাইম আইয়ুব (৪), বাবর আজম (১৪) ও উসমান খান (৭) দলীয় ৫৬ রানে আউট হলেও অল্প রান তাড়ায় সমস্যা হয়নি। ১২.১ ওভারে ৩ উইকেটে ৯২ রান করে পাকিস্তান।

নিউজিল্যান্ডকে একশর আগেই আটকে দিতে শাহীন ৩.১ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন। আবরার আহমেদ নবম ওভারে জোড়া আঘাত হানেন। আমির টানা দুই ওভারে ২ উইকেট নিয়ে আলো ছড়ান। 

এছাড়া শাদাব খান ২ উইকেট নেন। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন মার্ক চাপম্যান।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম