আগের চেয়েও অনেক বেশি ফিট আমির

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৪, ১৮:০৮আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৮:০৮

অবসর ভেঙে প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ আমির। এতদিন পর ড্রেসিংরুমে ফিরলেও মানসিকভাবে বেশ ঝরঝরে পাকিস্তানের পেসার। আন্তর্জাতিক পর্যায়ে আবারও পারফর্ম করার আত্মবিশ্বাস তার মনে ঢুকিয়ে দেওয়ার জন্য সিনিয়র খেলোয়াড়দের কৃতিত্ব দিলেন তিনি।

সাবেক কোচ মিসবাহ উল হক ও ওয়াকার ইউনুসের দৃষ্টিভঙ্গির কারণে অসন্তুষ্ট হয়ে ২০২০ সালে অবসরে চলে যান আমির। সম্প্রতি নতুন বোর্ড সেটআপ ও ম্যানেজমেন্টের কারণে আবারও জাতীয় দলের জার্সি পরতে অবসর ভাঙেন তিনি।

পাকিস্তানের জার্সি পরে শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে নিয়ে টানা দুই ওভারে উইকেট পান আমির। নিজের ফিটনেস নিয়ে সন্তুষ্ট তিনি। তার মতে, অবসরের সময়ের চেয়েও শারীরিকভাবে নিজেকে অনেক বেশি ফিট মনে হচ্ছে।

এতদিন পর ফিরলেও কোনও ধরনের সংকোচবোধ হচ্ছে না তার। ড্রেসিংরুমে বন্ধুত্বপূর্ণ ও আনন্দঘন পরিবেশ তাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে।

আমির বললেন, ‘আমার ফেরা নিয়ে খেলোয়াড়রা যেভাবে আমাকে সমর্থন দিয়েছে, আমি অনেক খুশি। কারণ আমার ওপর চাপ ছিল।’

বাবর আজম ও শাহীন আফ্রিদির সমর্থনের কথা উল্লেখ করলেন তিনি, ‘আপনি যখন আপনার দেশের হয়ে খেলছেন, তখন অনুভূতি ব্যক্ত করার ভাষা থাকে না। অবশ্যই চাপ ছিল, কারণ চার বছর পর আমি ফিরছি। শাহীন ও বাবরকে কৃতিত্ব দেই, যেভাবে তারা আমাকে আত্মবিশ্বাস অর্জনে সাহায্য করেছে।’

নিউজিল্যান্ড সিরিজের দলে আমিরই একমাত্র খেলোয়াড়, যিনি দুটি আইসিসি শিরোপা জিতেছেন। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জয়ী পেসার বললেন, ‘আমি পাকিস্তানের জন্য যে কোনও ভূমিকায় খেলতে প্রস্তুত। দীর্ঘদিন পর আবারও আমার দেশের হয়ে খেলা সত্যিই উপভোগ করছি।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম