চাপম্যান ঝড়ে পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ডের সমতা

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৪, ২৩:৪৬আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০০:০০

পাকিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণের পরের দিন ঘুরে দাঁড়ালো নিউজিল্যান্ড। মার্ক চাপম্যানের ঝড়ো ইনিংসে শোধ নিলো তারা। রাওয়ালপিন্ডিতে তৃতীয় টি-টোয়েন্টিতে সফরকারীরা ৭ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরালো।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৯০ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। ২৪ ঘণ্টার মধ্যে তারা পাকিস্তানের ছুড়ে দেওয়া ১৭৯ রানের লক্ষ্য ছুঁয়ে ফেললো ১০ বল হাতে রেখে। পাওয়ার প্লেতে ভালো শুরুর বিকল্প ছিল না কিউইদের সামনে। ২ উইকেট হারিয়ে ফেললেও ৫৩ রান তুলে ফেলে রানরেট নাগালের মধ্যে রাখে। ডিন ফক্সক্রফটকে নিয়ে চাপম্যান শক্ত জুটি গড়ে পাকিস্তানকে চাপে ফেলেন।

দুজনের জুটি ছিল ১১৭ রানের। মাত্র ৫৯ বলে ১০০ ছোঁয় এই জুটি। ২৯ বলে ৫ চার ও ২ ছয়ে ফিফটি করেন চাপম্যান। ফক্সক্রফট ৩১ রানে ফিরে যান লক্ষ্য থেকে ৯ রান দূরে থাকতে। চাপম্যান ৪২ বলে ৯ চার ও ৪ ছয়ে ৮৭ রানে অপরাজিত ছিলেন। ১৮.২ ওভারে ৩ উইকেটে ১৭৯ রান করে নিউজিল্যান্ড।

মোহাম্মদ আমিরের বদলে একাদশে ঢোকা আব্বাস আফ্রিদি পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন। অন্য উইকেট নাসিম শাহের।

এর আগে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম বড় ইনিংসের আভাস দিলেও পারেননি। রিজওয়ান ২১ বলে ২২ রান করে রিটায়ার্ড হার্ট হন। বাবর আজমের ইনিংস ছিল ৩৭ রানের। আরেক ওপেনার সাইম আইয়ুব করেন ৩২ রান।

শেষ দিকে শাদাব খানের ২০ বলে ৪১ রান পাকিস্তানকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেয়। ২০ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন ইরফান খান। কিন্তু ৪ উইকেটে তাদের করা ১৭৮ রানের সংগ্রহ স্বাগতিকদের সিরিজে এগিয়ে থাকতে যথেষ্ট ছিল না।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী