‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৪, ১৭:৫৭আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৮:০৩

বাংলাদেশ জাতীয় দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক স্পিনার মুশতাক আহমেদ। সাবেক এই লেগ স্পিনার ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের সদস্য। নতুন দায়িত্ব পাওয়ার পর গতকাল সোমবার বিকেলে বাংলাদেশে এসে পৌঁছান মুশতাক। আজ মঙ্গলবার এলেন হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। তার সঙ্গে ভিডিও অ্যানালিস্ট মহসিন শেখও এসেছিলেন বিসিবিতে।

মঙ্গলবার ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস বাংলাদেশ দলের অনুশীলন কিট মুশতাকের হাতে তুলে দেন। বাংলাদেশের স্পিন কোচের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেন মুশফিকুর রহিম, অধিনায়ক নাজমুল হাসান শান্তসহ বেশ কয়েকজন ক্রিকেটার। এই সময় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও মুশতাককে আলাপ করতে দেখা গেছে ।

আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব শুরু করবেন মুশতাক। চট্টগ্রামে আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল হবে এই প্রস্তুতি ক্যাম্প। সেখানেই জিম্বাবুয়ের বিপক্ষে ৫ টি-টোয়েন্টির সিরিজের প্রথম তিন ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ঢাকায় হবে শেষ দুটি ম্যাচ। এদিকে জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশে পৌঁছাবে ২৮ এপ্রিল। সেদিনই তারা চট্টগ্রামে চলে যাবে।  

জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে কোচিং স্টাফরা ঢাকায় ফিরতে শুরু করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট চলাকালে ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া ফিরে যান জাতীয় দলের কোচ হাথুরুসিংহে। রবিবার গভীর রাতে হাথুরুসিংহে বাংলাদেশে ফেরেন।

শুধু হাথুরুসিংহে নয়, কোচিং স্টাফ টিমের বাকিরাও চলে এসেছেন। ব্যাটিং কোচ ডেভিড হেম্প, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসও ফিরেছেন। নবনিযুক্ত ট্রেনার ন্যাথান কিলি সবার আগে বাংলাদেশে এসে কাজ শুরু করেছেন। দুই বছরের জন্য নিযুক্ত হওয়া পাফরম্যান্স অ্যানালিস্ট মহসিনও যোগ দিয়েছেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম