স্পিন খেলতে স্লগ সুইপকে কৌশল বানিয়েছেন কোহলি 

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৪, ১৬:৩১আপডেট : ১০ মে ২০২৪, ১৬:৩১

স্ট্রাইক রেট নিয়ে কথা উঠলেও আইপিএলে বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত ফর্মে আছেন বিরাট কোহলি। গতকালকেই যেমন পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪৭ বলে ৯২ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন। ইনিংসটিতে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি ছিল স্পিনারদের বিপক্ষে তার স্লগ সুইপে সাফল্য। চলতি আসরে সেটা আগেও করেছেন। যা মাঝের ওভারে তার স্ট্রাইক রেট বাড়াতে সাহায্য করেছে!

ওই ইনিংসে আইপিএলের চলতি আসরে প্রথম ব্যাটার হিসেবে ৬০০ রান অতিক্রম করেছেন তিনি। টেবিলের শীর্ষে থাকা কোহলির সংগগ্রহ ১২ ম্যাচে ৬৩৪ রান! অবিশ্বাস্য এমন ইনিংসে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। পরে জানিয়েছেন, স্লগ সুইপ খেলার জন্য নিজে থেকেই ঝুঁকি নিচ্ছেন তিনি, ‘স্পিনারদের বিপক্ষে স্লগ সুইপকে কৌশল বানিয়েছি। আমি আসলে মানসিকভাবে নিজেকে ওই পরিস্থিতিতে ফেলছি। কিন্তু সেটার অনুশীলন বিন্দুমাত্র করিনি।’

স্লগ সুপের জন্য আত্মবিশ্বাস ছিল বলেই সেই ঝুঁকিটা নিতে পেরেছেন তিনি। তাতেই সাফল্য মিলছে, ‘আমি জানি হিট করতে পারবো। অতীতেও এমনটা করেছি। তাই মনে হয়েছে আরেকটু ঝুঁকি নিতে হবে এবং একটা সময় সেটা নিয়মিতই করেছি। এখন এমনটা করাতে তা ব্যাক ফুটেও শট খেলতে সহায়তা করেছে। কারণ স্পিনের বিপক্ষে ওই অন সাইড যেন কাজে লাগাতে পারি।’  

কোহলি এই স্লগ সুইপ ব্যবহারের কারণও জানিয়েছেন। তার মতে, ‘আমার মনে হয় আইপিএলে এটা আমার জন্য বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এতে আরও দৃঢ় বিশ্বাস তৈরি এবং আউট হয়ে যাওয়ার যে ভয় সেটা মন থেকে সরিয়ে নিতে কাজ করেছে।’

তিনি আরও যোগ করেছেন, ‘এবারের আইপিএলে সেই ভাবনা থেকে নিজেকে দূরে রাখতে পেরেছি আমি। আর সেটা আইপিএলে মাঝের ওভারগুলোয় আমাকে স্ট্রাইক রেট বাড়াতে এবং স্কোর রেট ধরে রাখতেও সহায়তা করেছে।’

আইপিএলে কোহলির স্ট্রাইক রেট নিয়েও আলোচনা বেশ কিছু দিন ধরে। কিন্তু ওই ম্যাচের পর নিন্দুকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘যারা স্ট্রাইক রেট নিয়ে কথা বলছে এবং আরও বলছে আমি স্পিন ভালো খেলতে পারি না, তারা আসলে এসব বিষয় নিয়েই কথা বলতে পছন্দ করে। কিন্তু আমার কাছে বিষয়টা হলো দলের জন্য ম্যাচ জেতা।’

/এফআইআর/ 
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের