বালবির্নির হাফ সেঞ্চুরিতে পাকিস্তানকে হারালো আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২৪, ০০:১৬আপডেট : ১১ মে ২০২৪, ০০:১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর একমাসও বাকি নেই। আয়ারল্যান্ডে গিয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিজেদের সম্ভাব্য সেরা একাদশ নিয়ে মাঠে নামে পাকিস্তান। এক দশকেরও বেশি সময় পর টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াই হলো জমজমাট। অ্যান্ডি বালবির্নির দারুণ এক ইনিংসে শেষ ওভারে পাকিস্তানকে ৫ উইকেটে হারালো আয়ারল্যান্ড।

দুর্দান্ত বোলিং আর ফিল্ডিংয়ে পাকিস্তানকে ৬ উইকেটে ১৮২ রানে থামায় আয়ারল্যান্ড। তারপর পাওয়ার প্লের মধ্যে দুই উইকেট হারালেও বালবির্নি ও হ্যারি টেক্টরের জুটিতে লড়াই চালিয়ে যায় স্বাগতিকরা। দুজনের ৭৭ রানের জুটি ভেঙে গেলেও হারের শঙ্কায় পড়েনি তারা। 

দারুণ অবদান রেখে ম্যাচ জয়ের নায়ক হন বালবির্নি। জর্জ ডকরেল ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেলে রান রেট ধরে রাখেন। বালবির্নির সঙ্গে তার ৩৯ রানের জুটি ছিল। ১২ বলে দুটি করে চার ও ছয়ে ২৪ রান করে আউট হন ডকরেল।

ইনিংসের ৮ বল ও লক্ষ্য থেকে ১৬ রান দূরে থাকতে আউট হন বালবির্নি। ৫৫ বলে ১০ চার ও ২ ছয়ে ৭৭ রান করেন তিনি।

শেষ দিকে কার্টিস ক্যাম্ফার দারুণ ভূমিকা রাখেন। ক্রিজে নেমে প্রথম বলেই চার মারেন তিনি। শেষ ওভারে প্রয়োজনীয় ১১ রান তুলে ফেলেন আব্বাসকে দুটি চার মেরে। ইনিংসের পঞ্চম বলে লেগ বাইয়ে সিঙ্গেল নিয়ে দলকে জেতান ক্যাম্ফার। ৭ বলে ৩ চারে ১৫ রানে অপরাজিত ছিলেন তিনি। ৬ বলে ১০ রানে খেলছিলেন গ্যারেথ ডিলানি।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানকে (১) দ্রুত হারায় পাকিস্তান। তবে সাইম আইয়ুব ও বাবর আজমের ৮৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। আইয়ুব ২৯ বলে ৪ চার ও ৩ ছয়ে ৪৫ রানে থামেন। বাবর ৪৩ বলে ৫৭ রান করে ফিরে গেলে বিপদে পড়ে সফরকারীরা। ইফতিখার আহমেদের ১৫ বলে তিনটি করে চার-ছয়ে সাজানো ৩৭ রানের ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ করে পাকিস্তান।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম