নিরাপত্তার আশ্বাস পেলেন না পাকিস্তানি প্রতিনিধিরা

স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০১৬, ১৩:০৩আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৩:০৫

প্রতিনিধি দলনিরাপত্তা অবস্থা পর্যবেক্ষণে ভারত এসেছেন দুই পাকিস্তানি প্রতিনিধি। তাতেও কাজের কাজ হচ্ছে না। হতাশ হতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে পাঠানো এই প্রতিনিধিদের। হিমাচল মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিরাপত্তার কোনও নিশ্চয়তাই পাননি তারা।
বিশ্বকাপে খেলতে শহীদ আফ্রিদিদের ভারতে আসার কথা বুধবার রাতে। কলকাতাতেই প্রথম পা রাখার কথা তাদের। এর আগে সোমবার বিকেলে ধর্মশালায় আসেন দুই পাকিস্তানি প্রতিনিধি।
তাদের দলের জন্য নিরাপত্তা ব্যবস্থা কতটা কড়া, তা খতিয়ে দেখতেই এ দিন চলে আসেন পাক সরকারের গোয়েন্দা বিভাগের কর্তা উসমান আনোয়ার ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা আজম খান। দিল্লি থেকে পাকিস্তানি হাই কমিশনের এক কর্তাও তাদের সঙ্গে যোগ দেন। তাদের রিপোর্টের ওপরই নির্ভর করছে পাকিস্তান ক্রিকেট দলের ভারতে আসার সম্ভাবনা। কিন্তু হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ এই প্রতিনিধি দলকে জানিয়ে দিয়েছেন, তারা পাক দলকে যথেষ্ট নিরাপত্তা দিতে পারবেন না। মঙ্গলবার এই দুই পাক প্রতিনিধি দিল্লিতে যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে তারা থাকবেন। এরপরই তারা পাকিস্তান সরকারকে নিজেদের রিপোর্ট জমা দেবেন।

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী