স্কুল ক্রিকেট

ঢাকার চ্যাম্পিয়ন কদমতলা পূর্ব বাসাবো স্কুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৪, ২০:২৭আপডেট : ১৫ মে ২০২৪, ২০:৩১

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ঢাকা মেট্রো পর্বের চ্যাম্পিয়ন হয়েছে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। ২ উইকেটে তারা হারিয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজকে। 

মিরপুর সিটি ক্লাব গ্রাউন্ডের ফাইনালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। আগে ব্যাট করতে নেমে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ কিছুটা চাপে পড়ে। কদমতলার বোলারদের বোলিংয়ে ১৯.৫ ওভারে মাত্র ১১২ রানে গুটিয়ে যায় ক্যামব্রিয়ান স্কুল। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করে রেজওয়ানুল।

১১৩ রানের টার্গেটে খেলতে নেমে কদমতলার ব্যাটারদের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। 

কদমতলার হয়ে বোলিংয়ে ৩ উইকেট নেওয়া সিফাত ব্যাটিংয়েও চাপের মুখে ১৩ বলে ২০ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ১৮ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা করে ১১৩ রান।

২০ মে থেকে শুরু হবে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের চূড়ান্ত শিরোপা লড়াই। ৭ বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের পাশাপাশি ঢাকা মেট্রো চ্যাম্পিয়ন কদমতলা ও রানার্স আপ ক্যামব্রিয়ান স্কুল অংশ নিবে জাতীয় চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম