লঙ্কান লিগে তাসকিনের খেলার সম্ভাবনা নিয়ে যা বললেন পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৪, ১৬:০৬আপডেট : ২২ মে ২০২৪, ১৬:০৬

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ৫০ হাজার ডলার ভিত্তি মূল্যে কলম্বো স্ট্রাইকার্সে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। এছাড়া নিলামের আগেই বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। এবারের এলপিএল দুই বাংলাদেশি পেসারকে পাচ্ছে। তবে শেষ পর্যন্ত তারা খেলার অনুমতি পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এ নিয়ে বুধবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তাসকিন গত কয়েক বছরে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেলেও বিসিবি থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় খেলার সুযোগ পাননি। লঙ্কান প্রিমিয়ার লিগে সুযোগ পেলেও তা প্রশ্নের জন্ম দিয়েছে- এবারও কি তাসকিনের সুযোগ মিলবে?

মঙ্গলবার ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের করা এক প্রশ্নের জবাবে ক্রীড়া মন্ত্রী ও বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘(তাসকিনের ডাক পাওয়া) বড় পাওয়া কি না সেটা নির্ভর করবে বিশ্বকাপের ওপর। ওরা ওখানে কি করে আগে সেটা দেখে নেই। পারফরম্যান্স দেখে বলতে পারবো এটা বড় পাওয়া না অন্য কিছু। শুনুন, সবার আগে দেশ তারপর অন্য কিছু। আমরা চাই ওরা ওদের শ্রেষ্ঠ খেলাটা খেলুক বাংলাদেশের জন্য। এটা প্রতিটা খেলোয়াড়ের জন্যই বলছি।’

পাপন আরও বলেছেন, তার কাছে গুরুত্বপূর্ণ দেশের হয়ে খেলা, ‘আমাদের এখানে সেরাটা দিক সবাই। এটা জানি চেষ্টা সবাই করে, কিন্তু সবসময় তো আর হয় না। আশা করি, তারা তাদের সেরাটা খেলতে পারবে। আর তারপর এলপিএল, আইপিএল যা যা আছে সেখানে খেলবে। এসব টুর্নামেন্টে তারা যত বেশি সুযোগ পাবে, সেটা কিন্তু আমাদের জন্যই ভালো। এতে তারাও খুশি, আমরাও খুশি। কিন্তু দেশের খেলা বাদ দিয়ে নয়।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি