বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য যুক্তরাষ্ট্রের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২৪, ১৯:৪৭আপডেট : ২৪ মে ২০২৪, ২০:১৫

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে র‌্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে থাকা দলটি। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল বাংলাদেশকে উড়িয়ে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। শনিবার সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য তাদের, জানালেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল।

বাংলাদেশকে তিন ম্যাচে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে যেতে পারলে দলের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি হবে বলে যুক্তরাষ্ট্রের অধিনায়ক মনে করেন। বৃহস্পতিবার ম্যাচ শেষে যুক্তরাষ্ট্র অধিনায়কের কথা শুনেই বোঝা গেছে, অল্পতে তুষ্ট হওয়ার মানুষ মোনাঙ্ক নন, ‘আমরা যদি (শনিবার) জিততে পারি, প্রেরণা নিয়েই বিশ্বকাপে যেতে পারবো। এটা অবশ্যই আমাদের সাহায্য করবে।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে বোলারদের কৃতিত্ব দিয়েছেন উইকেটকিপার, ‘আমাদের বোলাররা খুব ভালো করেছে। আমরা লড়াইয়ের মানসিকতা নিয়ে খেলেছি। ছেলেদের জন্য সত্যিই গর্ব হচ্ছে। পাওয়ার প্লে এবং শেষ পাঁচ ওভারে আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে, আমরা কন্ডিশনটা ভালোভাবে ব্যবহার করতে পেরেছি এবং তারা (বোলার) সঠিক সময়ে উইকেট এনে দিয়েছে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত