পাইপলাইন পোক্ত করতে বিসিবির আয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৪, ০৮:০১আপডেট : ৩০ মে ২০২৪, ১০:৫২

বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইন অনেকেটাই দুর্বল। এই কারণে জাতীয় দলে ব্যর্থ হয়েও ম্যাচের পর ম্যাচ খেলে যাচ্ছেন অনেক ক্রিকেটাররা। পাইপলাইন দুর্বল হওয়ার দায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও। লম্বা সময় ধরেই নিয়মিত হচ্ছে না ‘এ’ দলের সিরিজ। বিভিন্ন দেশের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সিরিজ খেলার মধ্য দিয়ে জাতীয় দলের জন্য প্রস্তুত হওয়া সম্ভব। কিন্তু এতদিন ধরে এই কাজটিই করতে পারছে না বিসিবি। সামনে অবশ্য জাতীয় দলের বাইরে ও আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে ব্যস্ত সূচিতে ঢুকে যাচ্ছে বিসিবি। 

তবে বর্তমান প্রেক্ষাপটে নড়েচড়ে বসেছে বিসিবি। হাইপারফরম্যান্স ইউনিট ও বাংলা টাইগার্সের ক্রিকেটারদের মিশেলে শক্তিশালী ‘এ’ দল গঠন করবে বিসিবি। সেই দলটি পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে। কোন পক্রিয়ায় ‘এ’ দল গঠন করা হবে সেই ব্যাপারে ধারণা দিয়েছেন নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক। এক প্রশ্নের জবাবে রাজ্জাক বলেছেন, ‘আমাদের এইচপি ও টাইগার্সের অনুশীলন শুরু হয়ে গিয়েছে। তাই আমাদের ‘এ’ দলের জন্য আলাদাভাবে অনুশীলন আয়োজন করতে হচ্ছে না। আমরা অনেক বড় সংখ্যার খেলোয়াড়দের থেকে ‘এ’ দলটা সাজাতে পারবো।’

শুধু ‘এ’ দলের সফরসূচি নিয়েই পরিকল্পনা করছে না বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি হাইপারফরম্যান্স ইউনিটের সফরও আছে। আগামী জুলাইতে অস্ট্রেলিয়া সফরে যাবে এইচপি দল। অন্যদিকে ‘এ’ দল খেলবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পাশাপাশি ইমার্জিং এশিয়া কাপেও খেলবে ‘এ’ দলকে নিয়ে গঠিত ইমার্জিং দল। এ প্রসঙ্গে রাজ্জাক বলেছেন, ‘এ বছর আমাদের তিনটি ‘এ’ দলের সিরিজ হয়েছে। একটা বাংলাদেশে হবে, আরেকটা অস্ট্রেলিয়া হবে, অন্যটা পাকিস্তানে, আরেকটা ইমার্জিং এশিয়া কাপ। যদিও একটা এইচপির, যেহেতু যেখানে কোন বয়সের বাধা নেই, আমাদের ‘এ’ দলের খেলোয়াড়রা যেন লঙ্গার ভার্সনে খেলে আমরা সেটা নিশ্চিত করতে চাই।’

রাজ্জাক ‘এ’ দলের সিরিজ নিয়ে আরও বলেছেন, ‘পাকিস্তানে আমাদের প্রপার ‘এ’ দলের সফর আছে, লঙ্গার ভার্সন আর ওয়ানডে ম্যাচ। এটা আগস্টে হবে। আর অস্ট্রেলিয়াতে আমাদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে, ওয়ানডেও আছে। আমরা সেখানে মিক্স আপ করে পাঠাতে চাই। আর বাংলাদেশে প্রপার ‘এ’ দলের সিরিজ আছে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওয়ানডে থাকবে, চারদিনের খেলা থাকবে।’

টেস্ট ফরম্যাটে এখন খাবি খাচ্ছে বাংলাদেশ দল। অনিয়মিত টেস্ট খেলার কারণে এই ফরম্যাটে এখন পর্যন্ত কূল কিনারা করতে পারছেন না সাকিব-মুশফিকরা। রাজ্জাক মনে করে অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলার মাধ্যমে লংগান ভার্সন ক্রিকেটে ক্রিকেটারদের দারুণ উপকার হবে, ‘এটা আমাদের জন্য খুব বড় একটা সুযোগ, যেহেতু লঙ্গার ভার্সন হবে অস্ট্রেলিয়ার কন্ডিশনে। এখনও যেহেতু আমরা অস্ট্রেলিয়ায় টেস্ট খেলিনি, এই একটা বড় সুযোগ। এটা আমাদের খেলোয়াড়দের জন্যও ভালো হবে। ওদের কন্ডিশনে ভালো খেলতে পারলে অন্য কন্ডিশনেও ভালো করা খুব সহজ হয়ে যাবে।'

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম