বাংলাদেশি আম্পায়ারের অন্যরকম ‘হাফ সেঞ্চুরি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৪, ১৬:৫৭আপডেট : ০২ জুন ২০২৪, ১৬:৫৭

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত প্রথম বাংলাদেশি আম্পায়ার; যিনি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন। রবিবার যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার উদ্বোধনী ম্যাচে দায়িত্ব পালনের মধ্য দিয়ে ৪৭ বছর বয়সী শরফুদ্দৌলা অনন্য এক কীর্তিও গড়েছেন। সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের প্রথম কোনও ফিল্ড আম্পায়ার হিসেবে ‘হাফ সেঞ্চুরি’ পূরণ করেছেন।

৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শরফুদ্দৌলা টি-টোয়েন্টিতে আরও ১৮ ম্যাচে ছিলেন টিভি আম্পায়ার। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ১০০ ম্যাচ পরিচালনা করারও কীর্তিও আছে তার। গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ৫ ম্যাচে আম্পায়ারিং করেছেন শরফুদ্দৌলা। এ ছাড়া মেয়েদের দুটি ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৮ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই দায়িত্ব পালন করেছেন তিনি। তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১৫ টেস্ট, ১০০ ওয়ানডে এবং ৬৮ টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। 

প্রসঙ্গত, ২০০১ সালে প্রথম বিভাগ ক্রিকেটে মাত্র এক মৌসুম খেলার পর পিঠের ইনজুরিতে পড়েন সাবেক অফস্পিনার শরফুদ্দৌলা। যে কারণে তাকে খেলা ছেড়ে দিতে হয়েছে৷ এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স ম্যানেজার হিসেবে যোগ দিলেও আম্পায়ার হওয়ার নেশাতে সেই চাকরি বেশি দিন করেননি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী