বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেন সৌম্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৪, ১৬:১২আপডেট : ০৩ জুন ২০২৪, ১৬:১২

পুরো ক্যারিয়ারে সৌম্য সরকার যতটা না ভালো ইনিংস খেলে শিরোনাম হয়েছেন, তার চেয়ে বেশি হয়েছেন অফফর্মের কারণে। ড্যাশিং ক্রিকেটার বলে তার ব্যাটিং দেখাটাও ছিল তৃপ্তিদায়ক। সৌম্য যখন খেলেন, প্রতিপক্ষের বোলারদের নাভিশ্বাস উঠে। কিন্তু কালেভদ্রেই ক্রিকেটভক্তরা সৌম্যর সেসব ইনিংস দেখতে পারেন। এখনও নিজের ছায়া হয়ে আছেন তিনি। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আউট হয়েছেন রানের খাতা না খুলে। তার পরেও অফফর্মে থাকা সৌম্য স্বপ্ন দেখছেন বিশ্বকাপ জেতার!

বিশ্বকাপ উপলক্ষে বিসিবির বিশেষ আয়োজন ‘দ্য গ্রিন রেড স্টোরিতে’ সৌম্য নিজের স্বপ্নের কথা জানিয়েছেন। বিসিবির ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো কিছু করা সম্ভব। স্বপ্ন সবসময় বড় দেখি। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলবো ফাইনাল খেলতে যাবো। ফলাফল কী হবে সেটা পরে দেখা যাবে। বড় স্বপ্ন দেখাটা গুরুত্বপূর্ণ।’

সৌম্য আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর পরই অস্ট্রেলিয়ায় ২০১৫ সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। ২০১৬ সালে খেলেছেন প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন। গত বছর ওয়ানডে বিশ্বকাপ মিস করলেও ছিলেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে। দুই ফরম্যাট মিলিয়ে সৌম্যের এটি ৬ষ্ঠ বিশ্বকাপ। তবু সমান রোমাঞ্চ কাজ করছে তার, ‘যেকোনো বিশ্বকাপে খেলাই গর্বের বিষয়। খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ খেলা তো স্বপ্নের মতন। ২০১৫ সালে প্রথম বিশ্বকাপ খেলার সময় যেমন, এবারও তেমন রোমাঞ্চ কাজ করবে। ২০২৪ সালটা স্মরণীয় করে রাখতে চাই। নিজের পাশাপাশি দলকে ভালো কিছু উপহার দিতে চাই।

সৌম্যের মতে তাদের দলে অভিজ্ঞতা আর তারুণ্যের একটা দারুণ সমন্বয় আছে। সেটা কাজে দেবে বিশ্বকাপ মঞ্চে, ‘অভিজ্ঞ সাকিব ভাই, রিয়াদ ভাইরা আছেন। আমরা যারা অনেকদিন ধরে খেলছি তারাও আছি। সব মিলিয়ে সবার অভিজ্ঞতা যদি এক জায়গায় করতে পারি। একত্রিত হয়ে যদি খেলতে পারি, তাহলে ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারবো।’

নিজের অফফর্ম নিয়েও কথা বলেছেন তিনি। রান খরা নিয়ে বলেছেন, ‘একজন ব্যাটারের জন্য রান করাটা গুরুত্বপূর্ণ। সে যেখানেই রান করুক, সেটা তার আত্নবিশ্বাস বাড়ায়। রান না করলে কখনও আত্নবিশ্বাস অর্জনের সুযোগ থাকে না।’

সৌম্যর বিশ্বাস অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশকে দারুণ কিছু উপহার দিবে, ‘শ্রীলঙ্কা সিরিজে ওর সঙ্গে খেলেছি। আমি মাঠে ওকে যেভাবে দেখেছি, তাতে সন্তুষ্ট। সে দলকে সবসময় একত্রিত রাখার চেষ্টা করছে। আমি আশা করবো, সে দলকে ভালো একটা অবস্থানে নিয়ে আসতে পারবে। তাকে শুভকামনা জানাই। আশা করি সে অধিনায়কত্বের মাধ্যমে বাংলাদেশকে নতুন কিছু উপহার দেবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম