আইসিসিকে ‘হুমকি’ দিয়ে হোটেল পাল্টালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২৪, ১৮:৩০আপডেট : ০৬ জুন ২০২৪, ১৮:৩০

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে একের পর এক বিতর্ক চলছেই। নিউইয়র্কের নাসাউ কাউন্টির ড্রপ-ইন পিচ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে ক্রিকেট বিশ্বে। প্রথম ম্যাচে শোচনীয় হারের পর শ্রীলঙ্কা অভিযোগ তুলেছে লজিস্টিক সাপোর্ট ও আবাসন ব্যবস্থা নিয়ে। ভারত অনুশীলনে পর্যাপ্ত সুযোগ সুবিধা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছে। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের কাছে পার্কে অনুশীলন তো বেজায় অদ্ভুত লেগেছে। এরপর পাকিস্তান যা করলো, সেটিও অবিশ্বাস্য! আইসিসির কাছে হোটেল বদলের জন্য সরাসরি চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই চিঠির পর পাকিস্তানের হোটেল বদলে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

নিউইয়র্কে নাসাউ কাউন্টি স্টেডিয়াম থেকে পাকিস্তানের হোটেল ছিল দেড় ঘণ্টা দূরের পথে। বিষয়টি নিয়ে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির কাছে অভিযোগ জানান পাকিস্তানের ক্রিকেটাররা। খেলোয়াড়দের অভিযোগের ভিত্তিতে আইসিসির সঙ্গে যোগাযোগ করে পিসিবি। আর তাতেই কাজ হয়ে যায়। আইসিসির কাছে পাঠানো চিঠিতে বলতে গেলে হুমকি দিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, 'দীর্ঘ পথ ভ্রমণ করে ৯ এবং ১১ জুন ম্যাচ খেলতে পারবে না পাকিস্তান। আইসিসি এই হোটেল পরিবর্তন না করলে, পিসিবি তার নিজস্ব খরচে খেলোয়াড়দের জন্য নতুন হোটেলের ব্যবস্থা করবে।'

পাকিস্তানের সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী ম্যাচ ভেন্যু থেকে সবচেয়ে কাছে টিম হোটেল পেয়েছে ভারত। স্টেডিয়াম থেকে তাদের হোটেলের দূরত্ব মাত্র ১০ মিনিটের। এছাড়া বাকি সব দলকে ভেন্যুতে আসতে কমপক্ষে ঘণ্টাখানেকের পথ অতিক্রম করতে হচ্ছে। দূরত্ব নিয়ে পাকিস্তান ছাড়াও দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা অভিযোগ জানিয়েছেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি। 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে পাকিস্তান এই মুহূর্তে অবস্থান করছে ডালাসে। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় প্রেইরি ভিউ স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান। এরপরেই পাকিস্তান চলে যাবে নিউইয়র্কে। যেখানে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ খেলবে ৯ তারিখে। এরপর কানাডার বিপক্ষে ১১ তারিখে পাকিস্তান তাদের পরবর্তী ম্যাচ খেলবে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের