আম্পায়ারিং নিয়ে তাওহীদ হৃদয়ের ক্ষোভ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৪, ১১:১৯আপডেট : ১১ জুন ২০২৪, ১১:১৯

টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবার নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। হেরে যাওয়ার পর আম্পায়ারকে কাঠগড়ায় তুললেন বাংলাদেশ ব্যাটসম্যান তাওহীদ হৃদয়।

ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয় বলে প্রোটিয়া পেসার ওটনিল বার্টম্যানকে ফ্লিক করতে গিয়ে মাহমুদউল্লাহর পায়ে লেগে বল চলে যায় বাউন্ডারির ওপারে। প্রোটিয়ারা আবেদন করলে ফিল্ড আম্পায়ার স্যাম নোগাস্কি আউট দিয়ে দেন। রিভিউতে সিদ্ধান্ত বদল হলেও ডেডবল হয়ে যাওয়ায় যোগ হয়নি ওই চার রান। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সম্ভাব্য ওই চার নিয়ে প্রশ্ন করা হলে সরাসরিই আম্পায়ারের দিকে আঙুল তুলেছেন তাওহীদ, ‘সত্যি বলতে, ভালো সিদ্ধান্ত ছিল না। আঁটসাট ম্যাচে বিষয়টা আমাদের জন্য ভালো কিছু ছিল না। আমার মতে… আম্পায়ার আউট দিয়েছেন, তবে আমাদের জন্য কঠিন ছিল। ওই চারটি রান পেলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারতো। আর কিছু বলার নেই…।'

তাওহীদ আক্ষেপ করে আরও বলেছেন, ‘আম্পায়ার কল দিয়েছেন, দিতেই পারেন। ওরাও মানুষ, ভুল হতেই পারে। কিন্তু আরও দু-একটি ওয়াইড ছিল, যেগুলো ওয়াইড দেয়নি। এখানে এরকম ভেন্যুতে খেলা, যেখানে রান হচ্ছে না, লো-স্কোরিং ম্যাচ হচ্ছে, সেই জায়গায় একটি-দুটি রানও অনেক বড় ব্যাপার। ওই চারটি রান বা দুটি ওয়াইড, খুব ক্লোজ কল ছিল। এমনকি আমার আউটও আম্পায়ার্স কল ছিল। আমার কাছে মনে হয়, এই জায়গাগুলোয় উন্নতির সুযোগ আছে। আইসিসি যে নিয়ম করেছে, এটায় তো আমাদের হাত নেই। আমার মনে হয়… যেটা হয়েছে, হয়ে গেছে।’

আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের কম্পিউটার বিশ্লেষক মহসিন শেখও। তিনি বিরক্ত প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘কোনও অজুহাত দিচ্ছি না। তবে এই নিয়মটা খুবই বাজে। বাজে আম্পায়ারিং কলের মাধ্যমে আমাদের থেকে ৪ রান কেড়ে নেওয়া হয়েছে। ম্যাচটাও হেরেছি ৪ রানে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিসিবি, আইসিসিকে এ ব্যাপারে খেয়াল রাখা উচিত। দল কখনও শাস্তি পেতে পারে না এমন ঘটনায়। খুবই হৃদয়বিদারক ঘটনা।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
সিসি ক্যামেরার ভিডিও ফাঁস ঠেকাতে যা করবেন
সিসি ক্যামেরার ভিডিও ফাঁস ঠেকাতে যা করবেন
বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া
আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী