বন্ধু বাবরের উইকেটে চোখ কানাডিয়ান এই পেসারের 

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৪, ১৩:০৩আপডেট : ১১ জুন ২০২৪, ১৩:০৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচ হেরে সুপার এইটের পথটা জটিল হয়ে গেছে পাকিস্তানের। অবস্থা এমন, শেষ দুই ম্যাচ জিতলেও পরের পর্ব নিশ্চিত নয়। সব কিছু নির্ভর করছে যদি কিন্তুর ওপরে। তাই আজ মঙ্গলবার কানাডার বিপক্ষে পাকিস্তানের জয়ের বিকল্প নেই। তবে কানাডাও যে ছেড়ে কথা বলবে না সেটার আগাম ইঙ্গিত দিয়ে রেখেছেন দলটির পাকিস্তানি বংশোদ্ভুত ফাস্ট বোলার কলিম সানা! যিনি আবার বাবর আজমের পুরনো সতীর্থ এবং বন্ধু!

কলিম সানা এখন কানাডার হয়ে খেললেও অতীতে প্রায় ৮ বছর বাবর আজমের সঙ্গে পাকিস্তানে খেলেছেন। সেটা খেলেছেন অনূর্ধ্ব-১৯ দল পর্যন্ত। সেই সুবাদে বাবর সম্পর্কে খুব ভালো করেই জানা আছে তার। গুরুত্বপূর্ণ ম্যাচে বন্ধু বাবরের পাশাপাশি উইকেট কিপার ব্যাটার রিজওয়ানের উইকেটকে পাখির চোখ করেছেন তিনি। ম্যাচের আগে জিও নিউজকে বলেছেন, ‘যেহেতু আমি নতুন বলে বল করি, তাই লক্ষ্য থাকবে অবশ্যই রিজওয়ান ও বাবরের উইকেট।’

কানাডিয়ান এই বোলারের সঙ্গে ছোট বেলা থেকেই সম্পর্ক বাবর আজমের। কিন্তু ২২ গজের লড়াইয়ে সেটার প্রভাব পড়তে দিবেন না কলিম সানা। এমনকি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের চার নম্বর বাবরের সামনে কোনও চাপবোধও করবেন না বলে জানিয়েছেন তিনি। তাছাড়া পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে খেলার অভিজ্ঞতা থাকায় তাদের অভিজ্ঞতা ও শক্তির জায়গা সম্পর্কে খুব ভালো করেই জানা আছে তার, ‘যখন ২০০৯ সালে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছি, ব্যাপারটা ছিল দারুণ। এমনকি তখন পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। যখন প্রথম শ্রেণির ম্যাচ খেলতাম, বাবর তখন পাকিস্তানে আমার প্রতিপক্ষ দলে খেলতো।’

পাকিস্তানে জন্ম ও বেড়ে উঠলেও কলিম জানিয়েছেন, তিনি এখন পুরোপুরি কানাডিয়ান। বিশ্বকাপে নিজেদের লক্ষ্য সম্পর্কে বলেছেন, তারা এখানে দুই থেকে তিনটা ম্যাচ জিততে চান। আর ব্যক্তিগতভাবে নিজের লক্ষ্যটা হচ্ছে ৬-৮টি উইকেট নিতে চান মেগা ইভেন্টে। সেই দিনটা আজ নয়তো?

/এফআইআর/ 
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে