জনসনের একার লড়াইয়ে পাকিস্তানকে ১০৭ রানের লক্ষ্য দিলো কানাডা

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৪, ২২:৩৯আপডেট : ১১ জুন ২০২৪, ২২:৩৯

নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত তিন ম্যাচে কম পুঁজিতেও ডিফেন্ড করে জিতেছে আগে ব্যাটিং করা ভারত ও দক্ষিণ আফ্রিকা। কানাডাও কি পারবে? টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বাঁচা-মরার ম্যাচে তারা করেছে ১০৬ রান। ভারতের ছোড়া ১২০ রানের লক্ষ্যে ছুটতে গিয়ে হেরে যাওয়া পাকিস্তানের টার্গেট ১০৭ রান।

পাকিস্তানের পেস আক্রমণের বিরুদ্ধে শুরুটা খারাপ হয়নি কানাডার। টসে হেরে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে ভাঙে ২০ রানের জুটি। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কানাডা।

টপ থেকে মিডল অর্ডারের ব্যর্থতার মাঝেও ওপেনার অ্যারন জনসন শক্ত হাতে হাল ধরেন। ১৪তম ওভারে তিনিত বিদায় নেন ফিফটি করে। ৪৪ বলে চারটি করে চার ও ছয়ে ৫২ রান করেন জনসন।

১৭তম ওভারে ৮৭ রানে সাত উইকেট হারানোর পর কালিম সানা ও ডিলন হেইলিগারের জুটিতে একশ ছাড়ায় কানাডা। ৭ উইকেটে ১০৬ রান করে তারা। জনসন ছাড়া দুই অঙ্কের ঘরে রান করেছেন কেবল অধিনায়ক সাদ বিন জাফর (১০) ও কালিম (১৩)।

পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির ও হারিস রউফ দুটি করে উইকেট নেন।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী