ফার্গুসনের ইতিহাস, শেষটা জয়ে রাঙালো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৪, ০১:১৪আপডেট : ১৮ জুন ২০২৪, ০১:১৪

প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড। এরপর ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে সুপার এইট থেকে অনেকটা দূরে সরে যায় প্রায় প্রতি আসরে সেমিফাইনাল খেলা দলটি। আগের ম্যাচে দুর্বল উগান্ডার বিপক্ষে নিজেদের শক্তি দেখানোর পর আজ (সোমবার) পাপুয়া নিউগিনির বিপক্ষেও জিতেছে কিউইরা। ৭ উইকেটে এই ম্যাচ জিতলেও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে কেন উইলিয়ামসনের দলকে।

সোমবার (১৭ জুন) আগে ব্যাটিং করে পাপুয়া নিউগিনি ৭৯ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ডকে। সেই লক্ষ্য ৪৬ বল আগেই ৩ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে কিউইরা। কুড়ি ওভারের ক্রিকেটে সবগুলো ওভার মেডেন নিয়ে ইতিহাস তৈরি করে কিউই পেসার লকি ফার্গুসন হয়েছেন ম্যাচ সেরা। টি-টোয়েন্টি ক্রিকেটে একটি ওভার মেডেন দেওয়া মানেই অনেক কিছু। সেখানে চার ওভার মেডেন দিয়েছেন লকি ফার্গুসন। ৪ ওভারে কোনও রান খরচ না করে তিন উইকেট নিয়ে পাপুয়া নিউগিনিকে ৭৮ রানে থামিয়ে দিয়েছেন তিনি। আর এতেই বিশ্বকাপের প্রথম বোলার হিসেবে এই কীর্তি গড়ে ইতিহাসে নাম লেখালেন কিউই এই পেসার।

ফার্গুসনের বোলিং ফিগার

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনির ম্যাচটি কিছুটা দেরিতে শুরু হয়। টস জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া কিউই অধিনায়ক পিএনজির ওপর প্রথম থেকেই চাপ সৃষ্টি করে। শুধু ফার্গুসন নয়, বাকিরাও চমৎকার বোলিং করেছেন। টিম সাউদি ৪ ওভারে ১১ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। বিশ্বকাপে নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলা ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ১৪ রানে নিয়েছেন ২ উইকেট। এছাড়া ইশ সোধি ২৯ রান খরচায় নেন ২ উইকেট।

পাপুয়া নিউগিনির ব্যাটারদের মধ্যে কেবল তিন জন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। চার্লস আমিনি সর্বোচ্চ ২৫ বলে ১৭ রান করেছেন। নরম্যান ভানুয়ার ব্যাট থেকে আসে ১৪ রান এবং সেসে বেউরের খেলেছেন ১২ রানের ইনিংস।

৭৯ রানের জবাবে খেলতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ২ বলে রানের খাতা না খুলে আউট হন। এরপর স্কোরবোর্ডে ২০ রান উঠতেই সাজঘরে ফেরেন রাচিন রবীন্দ্র (৬)। তৃতীয় উইকেটে ডেভন কনওয়ে ও কেন উইলিয়াসন মিলে ৩৪ রানের জুটি গড়ে দলের স্কোরবে পঞ্চাশের ঘরে নিয়ে যান। কনওয়ে ৩২ বলে ৩৫ রান করে আউট হলেও উইলিয়াসন ও ড্যারিল মিচেল অবিচ্ছিন্ন ২৫ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। উইলিয়াসন ১৮ ও মিচেল ১৭ রানে অপরাজিত থাকেন।

/আরআই/আরআইজে/
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?