‘বিপজ্জনক’ আফগানদের সামনে আজ ভারত

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৪, ১৩:৪৯আপডেট : ২১ জুন ২০২৪, ১০:৪৭

গ্রুপ পর্বে দাপট দেখিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এসেছে আফগানিস্তান। তাদের টুর্নামেন্টের অন্যতম ডার্ক হর্সও ভাবা হচ্ছে। স্বাভাবিকভাবেই তাদের খাটো করে দেখার সুযোগ নেই। তাদের সমীহ করছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়ও।

বারবাডোসে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় আফগানদের দিয়ে ভারত তাদের সুপার এইট মিশন শুরু করছে। লড়াইয়ের আগে তাই শিষ্যদের সতর্ক করেছেন ভারতের হেড কোচ, ‘আমরা ভালো করেই জানি আফগানিস্তান কতটা বিপজ্জনক দল। বিশেষ করে এই ফরম্যাটে। নিজেদের নৈপুণ্যটা এরই মধ্যে তারা দেখিয়েছে।’

আফগানরা যে বিপজ্জনক সেটা গ্রুপ পর্বেই প্রমাণিত হয়েছে। ক্যারিবিয়ানদের কাছে শেষ ম্যাচে ১০৪ রানে বিধ্বস্ত হওয়ার আগে তাদের জয়রথ ছুটেছে দাপটের সঙ্গে। নিউজিল্যান্ডের মতো দলকে শুরুর ম্যাচেই ৮৪ রানে ধরাশায়ী করেছে। জানুয়ারিতে বেঙ্গালুরুর ম্যাচটির অভিজ্ঞতার কথাও ভারতের ভুলে যাওয়ার কথা নয়। দলটিকে হারাতে ভারতের প্রয়োজন পড়ে দুটি সুপার ওভার। তাই দ্রাবিড় ভালো করেই জানেন কেনসিংটন ওভালে তাদের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, ‘হতে পারে অন্য ফরম্যাটে তাদের অনেক বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা নেই। কিন্তু তাদের খেলোয়াড়রা এই ফরম্যাটেই অনেক লিগ খেলে থাকে। সেটা আমাদের খেলোয়াড়দের থেকেও বেশি। তাই নিশ্চিতভাবে এই ফরম্যাটে হালকাভাবে নেওয়ার মতো দল তারা নয়। সুপার এইটে আসার যোগ্যতম দল তারা।’

সর্বশেষ ম্যাচে পুরানের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছিল আফগান বোলাররা। দলটির কোচ জনাথন ট্রট জোর দিয়ে বলেছেন, সর্বশেষ ম্যাচের হার তাতিয়ে দিতে পারে তাদের, ‘পুরান দুর্দান্ত ইনিংস খেলেছে। তার মতো অন্য দলেও একই সক্ষমতার খেলোয়াড় রয়েছে, যারা নিজেদের দিন সেরাটা দিতে পারে। ভালো হয়েছে ব্যাপারটা সেদিন হয়ে গেছে। আমরা ভুল থেকে শিক্ষা নিয়েছি। এখন শুরুর ম্যাচেই সেটা শুধরে নিতে চাই।’

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম