অস্ট্রেলিয়ার দ্বিতীয় বোলার হিসেবে কামিন্সের হ্যাটট্রিক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৪, ০৯:০৯আপডেট : ২১ জুন ২০২৪, ০৯:২০

আগের ওভারে শেষ দুই বলে নিয়েছিলেন দুই উইকেট। শেষ ওভারে এসে প্রথম বলেই ফেরালেন তাওহীদ হৃদয়কে। স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ধরা পড়েন হৃদয়। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করার কীর্তি করেছেন পেসার প্যাট কামিন্স। তবে চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক এটি।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষেই প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন ব্রেট লি। এবার করলেন কামিন্স। সব মিলিয়ে এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম হ্যাটট্রিক!

১৮তম ওভারের পঞ্চম বলে পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে চাপে তখন বাংলাদেশ। কামিন্সের শর্ট বলে পুল করতে গিয়ে মাহমুদউল্লাহ বোল্ড হন। তার ব্যাট থেকে ৩ বলে আসে ২ রান। এরপর ক্রিজে এসে প্রথম বলে ফেরেন শেখ মেহেদী। আপার কাট করতে গিয়ে ধরা পড়েন অ্যাডাম জাম্পার হাতে। এরপর ১৯তম ওভারের প্রথম বলে তাওহীদকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন অস্ট্রেলিয়ার এই পেসার। ৪ ওভারে ২৯ রান খরচ করে অজি এই পেসার নিয়েছেন তিনটি।

সবমিলিয়ে ১৪০ রানে থামে বাংলাদেশের ইনিংস। সর্বোচ্চ ৪১ রান আসে শান্তর ব্যাট থেকে। তাওহীদ খেলেন ৪০ রানের ইনিংস। নিজের শেষ দুই ওভারে কামিন্স হ্যাটট্রিক না করলে আরও কিছু রান বাড়তে পারতো। শেষ পর্যন্ত তাসকিনের ১৬ রানের ওপর ভর করে বাংলাদেশ মোটামুটি একটি সংগ্রহ দাঁড় করাত পারে। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের