প্রথম বিশ্বকাপেই সাকিবকে পেছনে ফেলে দেশসেরা রিশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৪, ১৭:২৯আপডেট : ২৫ জুন ২০২৪, ১৭:২৯

টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নতুন কীর্তি গড়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে তিনি পেছনে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসানকে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১১ উইকেট পেয়েছিলেন বাঁহাতি স্পিনার বাঁহাতি স্পিনার। কুড়ি ওভারের বিশ্বকাপের নবম আসরে ১৪ উইকেট নিয়ে সাকিবকে তাকে পেছনে ফেলে দিলেন রিশাদ।

মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ২৬ রান খরচায় ৩ উইকেট পেয়েছেন রিশাদ। ১১ ওভার পর্যন্ত আফগানিস্তানের জুটি ভাঙতে পারছিলেন না চার বোলার। পঞ্চম বোলার হিসেবে বল হাতে নিয়ে সফল হন লেগ স্পিনার। এরপর নেন আরও দুটি উইকেট। তবে এই ম্যাচের আগে সাকিব ও রিশাদ ১১ উইকেট নিয়ে পাশাপাশি ছিলেন। রিশাদ ১৩.৮৫ গড়ে, ৭.৭৬ ইকোনমি রেটে নিয়েছেন ১৪ উইকেট।

লেগ স্পিনার নিয়ে এবার টিম ম্যানেজমেন্ট যে বাজি ধরেছিল, তা সফল। ঘরোয়া ক্রিকেট, দ্বিপক্ষীয় সিরিজ সব জায়গাতে লেগ স্পিনার আড়ালে ছিলেন। কিন্তু রিশাদ এই টিম ম্যানেজমেন্ট থেকে পূর্ণ স্বাধীনতা ও সুযোগ পেয়ে আসছিলেন শুরু থেকে। সুযোগটা বেশ ভালোভাবে কাজে লাগিয়ে আস্থার প্রতিদান দিলেন তিনি।

বাংলাদেশের হয়ে এবার দ্বিতীয় সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব।  বল হাতে তার ১৩.৫৪ গড় ও ৬.২০ ইকোনমি রেট।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী