টিটিসি ঘুরে শিক্ষার্থীদের স্বপ্ন দেখালেন রিশাদ

নীলফামারী  প্রতিনিধি
০৮ জুলাই ২০২৪, ২৩:৪৩আপডেট : ০৮ জুলাই ২০২৪, ২৩:৪৩

কষ্ট করলে কোনও কিছু বৃথা যায় না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং অলরাউন্ডার ও নীলফামারীর গর্ব রিশাদ হোসেন।

সোমবার দুপুরে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) উদ্যোগে সংবর্ধনা গ্রহণ শেষে সম্মেলন কক্ষে এক সভায় তিনি একথা বলেন।

রিশাদ বলেন, শুধু যে পড়াশোনা করেই সফল হওয়া যায়, তা কিন্তু মোটেই ঠিক নয়। বাংলাদেশে এখন অনেক ক্ষেত্র রয়েছে। যেখানে মেধা, শ্রম আর লেগে থাকলে সফল হওয়া যায়। আলোকিত মানুষ এমনিক তারকা হওয়া যায়। এজন্য কঠোর পরিশ্রম করতে হবে আর চেষ্টা চালিয়ে যেতে হবে। জয় একদিন হবেই।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউর রহমান।

এসময় বক্তব্য রাখেন চিফ ইনস্ট্রাক্টর মশিউর রহমান, প্রকৌশলী শরিফুল ইসলাম ও নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম। রিশাদকে সম্মাননা স্মারক ও শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। এর আগে টিটিসির ড্রাইভিং, ম্যাকানিক্যাল, কোরিয়ান, জাপানি, চাইনিস ভাষাসহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ ক্লাশ ঘুরে দেখে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি