সাকিবের ভুতুড়ে পারফরম্যান্স, হারলো লস অ্যাঞ্জেলস

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২৪, ১২:১৮আপডেট : ১০ জুলাই ২০২৪, ১২:১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানের হতশ্রী পারফরম্যান্সের ধারাবাহিকতা চলছে যুক্তরাষ্ট্রে চলমান মেজর লিগ ক্রিকেটেও (এমএলসি। মেজর লিগে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে বাজে সময় পার করছেন সাকিব। ব্যাটে কিছু রান পেলেও বোলিংয়ে ছন্নছাড়া ছিলেন। আজ সবকিছুতে ছাড়িয়ে গেছেন বাঁহাতি অলরাউন্ডার। ব্যাটিং-বোলিংয়ে কোনও অবদানই রাখতে পারেননি তিনি। তার দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সও লাগাতার ম্যাচ হেরে যাচ্ছে। প্রথম ম্যাচ জেতার পর টানা দুই ম্যাচ হারলো তারা।  

 

মঙ্গলবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলস আজ খেলেছে সিয়াটল অর্কাসের বিপক্ষে। টস হেরে ব্যাটিংয়ে নেমে সাকিবদের নাইট রাইডার্স নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ওপেনার জেসন রয় ছাড়া টপ অর্ডারের কেউই রান পাননি। তার ৫২ বলে ৬৯ রানের ইনিংসের পর মিডল অর্ডারে ডেভিড মিলারের ২২ বলে ৪৪ রানের অপরাজিত ক্যামিও ইনিংসের সুবাদে লস অ্যাঞ্জেলস ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। 

 

এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব। ৭ বলে ৭ রান করে আউট হওয়া সাকিবের আউটের ধরণ ছিল দৃষ্টিকটূ। ইনিংসের ১৩তম ওভারে সাকিবকে লেগসাইড বরাবর ফুলটস ছোড়েন সিয়াটলের বাঁহাতি স্পিনার হারমিত সিং। পুল করতে গিয়ে টাইমিং মেলাতে ব্যর্থ হলেও বল চলে যায় শর্ট ফাইন লেগে। আর তাতেই ডান দিকে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ তুলে নেন ইমাদ ওয়াসিম। 

 

সিয়াটলের জামান খান ও হারমিত নিয়েছেন ২টি করে উইকেট। ১ উইকেট পেয়েছেন ক্যামেরন গ্যানন।

 

শুধু ব্যাটিংয়ে ব্যর্থ হচ্ছেন না সাকিব। বরাবরের মতো বোলিংয়ে ব্যর্থ হচ্ছেন। এদিন ২ ওভারে ২৩ রান খরচ করে উইকেট শূন্য ছিলেন। সাকিবের মতো লস অ্যাঞ্জেলসের অন্য বোলাররাও কোনও প্রভাব ফেলতে পারেননি। ১৬৯ রান তাড়া করতে নেমে সিয়াটল অর্কাসের উদ্বোধনী জুটি ভেঙে যায় ১৭ রানে। এরপর কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটন মিলে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। তারা ১০৩ বলে ১৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। রিকেলটন পান সেঞ্চুরির দেখা। ৬৬ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১০৯ রানের ইনিংসটি সাজান এই ব্যাটার। কুইন্টন ডি কক অপরাজিত থাকেন ৫১ রানে। 

 

লস অ্যাঞ্জেলসের পেসার জনসন ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ১ উইকেট। এই ম্যাচে উইকেট না পেলেও কিপ্টে বোলিং করেছেন সুনীল নারাইন। ৬.২৫ ইকোনমিতে ৪ ওভারে দিয়েছেন ২৫ রান। সাকিব ২ ওভারে দেন ২৩ রান। আন্দ্রে রাসেল খরচ করেন ৩ ওভারে ৩৩ রান।

 

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম