পাকিস্তানের কোচদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন শাহীন!

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২৪, ১২:৪৬আপডেট : ১২ জুলাই ২০২৪, ১৬:০২

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে পাকিস্তানের ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি কোচদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, পাকিস্তানি গণমাধ্যম এমন দাবি করেছে।

পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, দলের ইংল্যান্ড সফরে ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের সঙ্গে বাজে ব্যবহার করেন শাহীন। সাবেক পাকিস্তানি ব্যাটার হেডিংলিতে অনুশীলনের সময় তাকে উদ্দেশ্য করে বলেন, তিনি খুব বেশি নো বল করছেন। জবাবে পাকিস্তানি পেসার বলেন, ‘আমাকে অনুশীলন করতে দিন, মাঝখানে কথা বলবেন না।’

ইউসুফ ও শাহীনের মধ্যে তারপর উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে পাকিস্তানি পেসারকে টিম ম্যানেজমেন্ট তিরস্কার করে এবং ব্যাটিং কোচের কাছে মাফ চান তিনি।

এর আগে পাকিস্তানের বেশ কয়েকটি মিডিয়া জানায়, সাদা বলের প্রধান কোচ গ্যারি কারস্টেন শাহীনের বিরুদ্ধে সাম্প্রতিক সফরে কোচিং প্যানেলের সঙ্গে বাজে আচরণ করার অভিযোগ করেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড বর্তমানে বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্স নিয়ে তদন্ত করছে। এরই মধ্যে নির্বাচক প্যানেলের ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে বরখাস্ত করেছে তারা। ধারণা করা হচ্ছে, তদন্তের পর আরও কয়েকজনের জন্য খারাপ খবর আসতে যাচ্ছে। বাংলাদেশের বিপক্ষে আসন্ন হোম টেস্ট সিরিজে শাহীন বাদ পড়তে পারেন বলে খবর গণমাধ্যমের।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী