প্রথম জয় পেতে স্কটিশদের লক্ষ্য ১৪৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৬, ১৭:১৪আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৭:২৩

৭ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে মাসাকাদজার দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডকে ১৪৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে জিম্বাবুয়ে। বৃহস্পতিবার টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে মাসাকাদজার দল।
নাগপুরে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। তবে এক প্রান্ত আগলে রেখে খেলেন শন উইলিয়ামস। তার উল্লেখযোগ্য ৫৩ রানের ইনিংসে ১৪৭ রান করতে পারে জিম্বাবুয়ে। উইলিয়ামসের ইনিংসে ছিল ৬টি চার। এছাড়া ২০ রান করেন এলটন চিগুম্বুরা আর অধিনায়ক মাসাকাদজা করেন ১২ রান।
স্কটল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন অ্যালাসডেয়ার ইভান্স, মার্ক ওয়াট ও সাফিয়ান শরিফ।

উল্লেখ্য, প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জিতে পরের পর্বে যাওয়ার আশা জাগিয়ে রেখেছে জিম্বাবুয়ে। তবে স্কটল্যান্ড প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১৪ রানে হেরে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা কঠিন করে ফেলেছে। সীমিত ওভারের এই ফরম্যাটে ১৯ ম্যাচ খেললেও এখনও জয়ের দেখা পায়নি স্কটল্যান্ড।

/এফআইআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের