নিজেদেরকে তৈরি করার দারুণ সুযোগ দেখছেন জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৪, ২০:৩০আপডেট : ১৩ জুলাই ২০২৪, ২০:৩০

৩৫ দিনের সফরে শনিবার অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশের হাইপারফরম্যান্স ইউনিট। সফরে দুটি চারদিনের ম্যাচ ছাড়াও ওয়ানডে ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবে এই দলটি। ১৯ জুলাই ডারউইনে বাংলাদেশ এইচপি ও পাকিস্তান শাহীনসের ৪ দিনের প্রথম ম্যাচ। লম্বা এই সফরে চারদিনের ম্যাচের অধিনায়কত্ব দেওয়া হয়েছে টেস্ট দলের টপ অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয়কে।

সাধারণত উঠতি ক্রিকেটারদের নিয়েই এইচপি দল গঠন করা হয়। তারপরও এই দলে বাংলাদেশের টেস্ট দলের বেশ কয়েকজন ক্রিকেটারের পাশাপাশি অভিজ্ঞ বেশ কয়েকজন আছেন। এই তালিকায় জয়ের সঙ্গে আছেন সাদমান ইসলাম, আফিফ হোসেন, আবু হায়দার রনি। দেশ ছাড়ার আগে চারদিনের দুই ম্যাচের অধিনায়ক জয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘অবশ্যই এটা আমাদের জন্য খুব বড় সুযোগ, আমরা অস্ট্রেলিয়াতে যাচ্ছি। আমরা এখানে যে গ্রুপটা আছি, কারোরই অস্ট্রেলিয়া সফর করা হয়নি। এটা প্রথম সফর। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সফর। ২০২৭ সালে একটা টেস্ট সিরিজ আছে, সেটার জন্যও ভালো একটা প্রস্তুতি হবে। আশা করি আমরা প্রত্যেকে নিজেদের ঠিকভাবে প্রস্তুত করতে পারবো।

অস্ট্রেলিয়া সফরে চারদিনের ম্যাচে অধিনায়ক হিসেবে নিজের লক্ষ্য নিয়ে জয় বলেছেন, ‘ব্যক্তিগত লক্ষ্য অধিনায়ক হিসেবে দলে যে কম্বিনেশন আছে, তা নিয়ে সিরিজ জেতা। আমরা ছোট থেকে একসঙ্গে আছি। আমাদের অনূর্ধ্ব-১৯ এর কয়েকজন আছে। জাতীয় দলের কয়েকজন আছে। ওই হিসাব করলে আমাদের কম্বিনেশনটা খুব ভালো হবে। আমরা খুব উপভোগ করে ক্রিকেট খেলতে পারবো।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী