ফাইনালে গল, আরও একটি সুযোগ পাচ্ছে জাফনা

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০২৪, ১৯:৫০ আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৯:৫৪

লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনালে উঠার লড়াইয়ে বৃহস্পতিবার জাফনা কিংস ও গল মার্ভেলস মুখোমুখি হয়েছিল। আগে ব্যাটিং করে জাফনা ১৭৮ রানের লক্ষ্য দিলেও শেষ রক্ষা হয়নি। মাঝারি মানের এই লক্ষ্য টিম সেইফার্ট ও জানিথ লিয়ানাগের জোড়া হাফ সেঞ্চুরিতেই ১১ বল আগেই ৩ উইকেট হারিয়ে গল ছুঁয়ে ফেলেছে। তবে গলকে ফাইনালে তোলার নায়ক দলটির পেসার ডোয়াইন প্রিটোরিয়াস। ২৩ রানে ৪ উইকেট নিয়ে জাফনার ইনিংসকে খুব বড় করতে দেননি তিনি। তাই ম্যাচসেরাও হয়েছেন। 

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে গল তাদের ওপেনার নিরোশান দিকবেলাকে (৯) রানে হারায়। এরপর অ্যালেক্স হেলস ও টিম সেইফার্ট মিলে ৪১ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দিয়েছেন। ২১ বলে ৩৬ রান করে হেলসের বিদায়ের পর সেইফার্ট ও লিয়ানাগে মিলে ৬২ বলে ৯২ রানের জুটি গড়ে দলের জয়টা নিশ্চিত করে ফেলেন। জয় থেকে ১৬ রান দূরে থাকতে লিয়ানাগে আউট হলে জুটি ভাঙে তাদের। ৩৬ বলে ৫৬ রান করে আউট হন লিয়ানাগে। সেইফার্ট ৪১ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন।

জাফনার বোলারদের মধ্যে ফাবিয়ান অ্যালেন, আজমতউল্লাহ ওমরজাই এবং তাবরাইজ শামসি একটি করে উইকেট নিয়েছেন।

শুরুতে টস হেরে ব্যাট করেছে জাফনা কিংস। শুরুতে পাথুম নিসাঙ্কাকে হারালেও কুশল মেন্ডিস ও রাইলি রুশো মিলে ৬১ রানের জুটি গড়েন। রুশো ২২ বলে ৪০ রানের ক্যামিও ইনিংস খেলে আউট হলে আভিষ্কা ফার্নান্দোকে নিয়ে কুশল গড়েন আরও ৪৫ রানের জুটি। কুশল ৩৯ বলে ৪৬ রান করে আউট হলেও আভিষ্কা হাফ সেঞ্চুরি পেয়েছেন। ৩৩ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫২ রানের ইনিংসে স্কোর এগিয়ে নেন তিনি। এর বাইরে আরও কেউ রান করতে না পারায় জাফনার স্কোর গিয়ে থামে ৭ উইকেটে ১৭৭ রানে।

গলের পেসার ডোয়াইন প্রিটোরিয়াস সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেছেন। এছাড়া ইসুরু উদানা দুটি এবং প্রবাদ জয়সুরিয়া নেন একটি উইকেট।

জাফনা হারলেও ফাইনালে যাওয়ার জন্য আরও একটি সুযোগ পাচ্ছে। দিনের অপর ম্যাচে কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকন্সের বিপক্ষে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলার সুযোগ পাবে তারা। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২০ জুলাই।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের ব্যাটিংয়ে ধস, ৭ উইকেটে তুললো মাত্র ৫৯
অ্যাকশন শোধরানোর আগে আলিসের মানসিক দিকে দৃষ্টি সালাহউদ্দিনের
৪৪ বছরেও থামছেন না অ্যান্ডারসন, এবার ইতালির টি-টেনে অধিনায়ক
সর্বশেষ খবর
বাংলাদেশের ব্যাটিংয়ে ধস, ৭ উইকেটে তুললো মাত্র ৫৯
বাংলাদেশের ব্যাটিংয়ে ধস, ৭ উইকেটে তুললো মাত্র ৫৯
অ্যামাজনে ২৫০ কর্মী ছাঁটাই, বেশিরভাগই সফটওয়্যার ইঞ্জিনিয়ার
অ্যামাজনে ২৫০ কর্মী ছাঁটাই, বেশিরভাগই সফটওয়্যার ইঞ্জিনিয়ার
জাপান থেকে রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
জাপান থেকে রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
সমাজে সহনশীলতা কমছে কেন?
সমাজে সহনশীলতা কমছে কেন?
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা