ক্যারিবিয়ান অঞ্চলের সর্বোচ্চ সম্মাননা পেলেন ক্লাইভ লয়েড

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৪, ১৪:১৩আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৪:১৩

ওয়েস্ট ইন্ডিজকে টানা দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক ক্লাইভ লয়েডকে অর্ডার অব দ্য ক্যারিবিয়ান কমিউনিটিতে (ওসিসি) ভূষিত করা হলো। এটাই ক্যারিবিয়ান অঞ্চলের সর্বোচ্চ সম্মাননা।

৭০ দশকের শেষদিকে ও আশির দশকের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের সাফল্যের কাণ্ডারি ছিলেন লয়েড। ব্যাটার হিসেবে হার্ড হিটার ছিলেন এবং অল্প সময়ে দ্রুত রান তুলতে পারতেন। কৌশলগত দিক দিয়েও ছিলেন বেশ বুদ্ধিদীপ্ত। তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল। ক্যারিবিয়ান ক্রিকেটের দুই দশকের আধিপত্য তার হাত ধরেই চলেছে।

প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে ১০০ টেস্ট খেলেছেন। তার নেতৃত্বে ৭৪ ম্যাচে হার মাত্র ১২টি।

খেলোয়াড়ি ক্যারিয়ার শেষেও কোচ, নির্বাচক ও ম্যাচ রেফারি হিসেব ক্রিকেটের সঙ্গে ছিলেন লয়েড। এছাড়া গায়ানা স্বাস্থ্য মন্ত্রণলায়ের সরকারি চাকুরিজীবীও ছিলেন। ২০১৯ সালে নাইট উপাধি পান তিনি।

গত রবিবার গ্রেনাডায় অবস্থিত ক্যারিবিয়ান কমিউনিটির সরকারের সদর দফতরে এক সম্মেলন করে ওসিসিতে ভূষিত করা হয় ৭৯ বছর বয়সী লয়েডকে। সেখানে উপস্থিত ছিলেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট ডক্টর কিশোর শ্যালো।

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের