অন্যকে যা খুশি বলতে পারি, মারামারি করতে পারি না: কোহলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৪, ১৮:৪১আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৮:৪১

ক্রিকেট মাঠে স্লেজিং নিয়মিত ঘটনা। মাঠে এমন কিছু হলে গর্জে উঠেন বিরাট কোহলি। কিন্তু হাতাহাতি কিংবা মারামারি তার মজ্জায় নেই। মাঠের বাইরে তিনি নিপাট ভদ্রলোক। এই মুহূর্তে শ্রীলঙ্কায় আছেন কোহলি। সম্প্রতি তার দেওয়া একটি সাক্ষাৎকারের একাংশের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেই তার দাবি, তিনি মারামারি করতে পারেন না।

কোহলির এই বক্তব্যে ক্রিকেটপ্রেমীরা কিন্তু বেশ অবাকই হয়েছেন। কারণ, মাঠের লড়াইয়ে তাকে তারা যেভাবে দেখতে অভ্যস্ত, সেটার সঙ্গে এই দাবিটা বেশ অসামঞ্জস্যপূর্ণ।

ভিডিওতে দেখা গেছে, এক প্রশ্নের জবাবে কোহলি বলেছেন, ‘কখনও কারও সঙ্গে আমি লড়াই করি না। হাতাহাতি করার তো প্রশ্নই নেই। যে কেউ আমাকে মেরে পালিয়ে যেতে পারে!’

ক্রিকেট মাঠে বেশ আগ্রাসী দেখা যায় কোহলিকে। কিন্তু সেটা মুখেই, ‘অন্যকে যা খুশি বলে দিতে পারি। ওই মুখেই, মারামারি করতে পারবো না।’

ক্রিকেট মাঠে কোহলির আচরণ নিয়ে একটা সময় নিয়িমিত চর্চা হতো। মাঠে তিনি বরাবরই আগ্রাসী থাকেন। প্রতিপক্ষের কেউ তাকে চটিয়ে দিলে হয়ে উঠেন আরও ভয়ঙ্কর। কিন্তু মারামারি কখনোই নয়। কোহলির বলেছেন, ‘মাঠে অবশ্য অনেক কথাই বলি, কিন্তু আমি জানি সেই বিবাদটা কখনোই হাতাহাতির পর্যায়ে যাবে না। আম্পায়ার এসে মধ্যস্থতা করবেন।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের