বিসিবির ক্ষমতার কালো থাবা থেকে ক্রিকেটকে মুক্ত করতে হবে: ইমরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৪, ২২:১১আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ২২:১১

নানা সময়ে নিজের হতাশাই প্রকাশ করেছেন ইমরুল কায়েস, এবার যেন বিদ্রোহী হয়ে উঠলেন। দেশের শীর্ষ ক্রিকেট সংস্থা বিসিবিকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার কণ্ঠে বিপ্লবের বারতা। ক্ষমতার কালো থাবা থেকে বিসিবিকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন ইমরুল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে আরও কিছু বিষয় নিয়ে বিসিবি কর্তাদের কঠোর সমালোচনা করেন তিনি। চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করে লেখা পোস্টে বাংলাদেশের পতাকা যুক্ত করে ইমরুল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে।’

বোর্ডের কাছ থেকে খেলোয়াড়রা ন্যুনতম সম্মান পায় না, এমনটাই লিখেছেন ইমরুল, ‘সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম, বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সবাই জানেন। কত খেলোয়াড়ের ক্যারিয়ার যে ধ্বংস করেছেন তারা, শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সঙ্গে ন্যুনতম সম্মান দেখানো হয় না।’

পোস্টের সর্বশেষ অংশে বর্তমান বোর্ডকে দায়িত্ব ছাড়ার অনুরোধ জানিয়ে ইমরুল লিখেছেন, ‘বোর্ডের প্রতি আমার অনুরোধ,  আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে আপনাদের আর দেওয়ার কিছু নেই। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ, তারাই এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট, ইনশাআল্লাহ।’

১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে বেশিরভাগ সময়ে দলে অনিয়মিত ছিলেন ইমরুল। আসা-যাওয়ার মধ্যেই বেশি সময় পার হয়েছে তার। বাঁহাতি এই ওপেনার জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন পাঁচ বছর আগে। ২০১৯ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট খেলে আর জাতীয় দলের জার্সি পরা হয়নি। বাকি দুই ফরম্যাটে তার পথচলা থেমে গেছে আরও আগে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের