ট্রাফিক সামলানো শিক্ষার্থীদের খাওয়ালো বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৪, ১৭:২৩আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৭:২৩

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর রাজধানীসহ সারা দেশের সব থানা পুলিশশূন্য হয়ে পড়েছে। একে একে পুলিশের সব ইউনিটের কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। নিরাপত্তাহীনতায় কর্মবিরতি ঘোষণা করে পুলিশ কর্মকর্তাদের একটি সংগঠন। পুলিশশূন্য দেশে ছাত্ররা নানা দায়িত্ব পালন করছেন। কেউ ট্রাফিকের, কেউবা আবার রাত জেগে এলাকার অলি গলিতে পাহাড়া দিচ্ছেন। ছাত্রদের এমন কর্মকাণ্ডে দারুণ খুশি সাধারণ মানুষ। রাস্তায় দায়িত্ব পালন করা সেইসব ছাত্রদের দুপুরের খাবার, রাতের খাবার ও পানিসহ প্রয়োজনীয় নানা কিছু দিয়ে পাশে থাকছেন নানা মানুষ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও পাশে দাঁড়িয়েছে ছাত্রদের। বৃহস্পতিবার মিরপুরের আশপাশে ট্রাফিকের দায়িত্ব পালন করা ছাত্রদের মধ্যে খাবার বিতরণ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগ করার পর পুরো দেশেই ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। পুলিশ না থাকলেও দেশের সড়ক ব্যবস্থা দারুণভাবে পরিচালিত হচ্ছে তরুণদের দ্বারা। ঢাকার প্রধান সড়ক, অলিগলিতে দেখা যাচ্ছে ছাত্ররা যান চলাচল সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করছেন। তাদের জন্য পথচারীদের অনেকে খাবারের ব্যবস্থা করছেন। বিসিবিও তরুণদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের ব্যবস্থা করে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কাছে আজ বৃহস্পতিবার দেখা গেছে, বিসিবির কর্মচারীরা পিকআপভর্তি কেএফসির ২৫০ প্যাকেট খাবার নিয়ে যাচ্ছেন। স্টেডিয়ামের আশেপাশ, মিরপুর দুই নম্বর, মিরপুর ছয় নম্বর, মিরপুর দশ নম্বর এবং মিরপুর ১১ নম্বরে এই কার্যক্রম চালায় বিসিবি।

পিকআপে করে খাবার বিতরণ করেছে বিসিবি। গত কয়েকদিনের সহিংসতায় বাংলাদেশের ক্রিকেট কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে সব কিছু ছাপিয়ে সেনা নিরাপত্তায় বুধবার অনুশীলনে ফিরেছে বাংলাদেশ দল। অনুশীলনের আগে আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করেন তারা। নিহতদের জন্য দোয়া করেন মুশফিকুর রহিম-মুমিনুল হকরা। 

প্রসঙ্গত, পাকিস্তান ‘এ’দলের সিরিজে অংশ নিতে গত ৬ আগস্ট দেশ ছাড়ার কথা ছিল। কিন্তু যথাসময়ে টিকিট না পাওয়ায় যেতে পারেননি। নতুন সূচি অনুযায়ী আগামী ১০ আগস্ট দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। ১৩ আগস্ট শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হচ্ছে ২০ আগস্ট। ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৮ ও ৩০ আগস্ট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি