সাকিবকে শুধু বোলার হিসেবে নেওয়ার দুঃসাহস আমার নেই: প্রধান নির্বাচক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৪, ২০:৫২আপডেট : ১২ আগস্ট ২০২৪, ২০:৫৭

গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই ফর্মে নেই সাকিব আল হাসান। বোলিংয়ে টুকটাক অবদান রাখলেও ব্যাট হাতে বিবর্ণ। সবমিলিয়ে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও হারিয়েছেন তিনি। তাহলে কি সাকিবকে কেবল বোলার হিসেবেই দলে নেওয়া? এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘সাকিবকে শুধু বোলার হিসেবে নেওয়ার দুঃসাহস আমার নেই।’

গত এক বছরে সব ফরম্যাট মিলিয়ে ২৫ ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে ৫৭৯ রানের পাশাপাশি নিয়েছেন ২৫ উইকেট। অথচ মেহেদী হাসান মিরাজ ২৪ ম্যাচ খেলে ৬৬৮ রানের পাশাপাশি নিয়েছেন ৩১ উইকেট। গত এক বছরে আফগানিস্তানের মোহাম্মদ নবী ৩৯ ম্যাচ খেলে ৭৪১ রান এবং ২৮ উইকেট নিয়েছেন। র‌্যাঙ্কিংয়ের নিচে থাকা জিম্বাবুয়ের সিকান্দার রাজাও সাকিবের চেয়ে এগিয়ে। তিন ফরম্যাট মিলিয়ে গত বছর ৩১ ম্যাচ খেলে ব্যাট হাতে তার সংগ্রহ ৮৪৩ রান। আর বোলিংয়ে নিয়েছেন ৩১ উইকেট। বোঝাই যাচ্ছে, সময় যত গড়িয়েছে, সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্সও তলানিতে ঠেকছে। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও হতশ্রী পারফরম্যান্স অব্যহত ছিল। ৬ ম্যাচের মধ্যে দুটিতে কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছিলেন তিনি (২৪ ও ৩৬)। সবমিলিয়ে রান ৭০, ব্যাটারদের তালিকায় ২৭ নম্বরে। বল হাতে ৭ উইকেট নিয়ে তবুও আছেন তালিকার ১৪ নম্বরে। এর আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগেও পারফরম্যান্স ভালো ছিল না তার। 

চোখের সমস্যার কারণে সাকিব ভালোভাবে ব্যাটিং করতে পারছেন না। এই অবস্থায় তাকে অলরাউন্ডার হিসেবেই নাকি শুধু বোলার হিসেবে দলে নেওয়া হয়েছে? এমন প্রশ্নে প্রধান নির্বাচক বলেছেন, ‘আমাদের চিকিৎসা বিভাগ থেকে আমরা এমন কোনও বার্তা পাইনি, যেখানে চোখের সমস্যার কারণে তাকে দলভুক্ত করা যাবে না। বিশ্ব যেখানে তাকে সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে স্বীকার করছে, আমিও সেই মতের সঙ্গেই আছি। গত ২৫ বছরের হিসাব করলেও সে থাকবে। (সাকিবকে) শুধু বোলার হিসেবে নিবো, সেই দুঃসাহস আমার নেই।’

বাংলাদেশ দল আজ সোমবার দুপুরে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে। সাকিব দেশে না ফিরে কানাডা থেকে দুবাই হয়ে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন। দেশে সবাই টুকটাক টেস্টের প্রস্তুতি নিলেও তার সেই প্রস্তুতি ছিল না। সাকিবকে প্রস্তুতি ছাড়া সুযোগ দেওয়া নিয়ে লিপু বলেছেন, ‘কিছু ব্যতিক্রম খেলোয়াড় তো থাকে। বৈশ্বিক টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের পারফরম্যান্সে উন্নতি করতে হলে বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলোয়াড়দের সুযোগ দিতে হবে। আমরা অনেককে এনওসি দিয়েছি। দুর্ভাগ্যবশত ভিসার কারণে সাইফউদ্দিন ও রিশাদ যেতে পারেনি। আর সব সময় আপনি সবাইকে অনুশীলনে পাবেন, সেটা সম্ভব হবে না। তাদের ব্যস্ততা ক্রিকেট নিয়েই ছিল।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী