একমাত্র স্পিনার বাদ, পেস আক্রমণে বাংলাদেশবধের পরিকল্পনা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২৪, ২০:২১আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ২০:২১

পাকিস্তানের পেস বিভাগের শক্তিমত্তা কারও অজানা নয়। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ফিরে শাহীন শাহ আফ্রিদির সঙ্গে পেস আক্রমণকে আরও শক্তিশালী করে তুলেছেন নাসিম শাহ। অস্ট্রেলিয়ায় সবশেষ টেস্ট ম্যাচে মুগ্ধ করেছেন খুররম শেহজাদ ও মীর হামজা। স্কোয়াডে অন্য ফাস্ট বোলার মোহাম্মদ আলী। রাওয়ালপিন্ডির পেস ও বাউন্স উইকেট তারাই মাতাতে যাচ্ছেন। পিচ কন্ডিশন মাথায় রেখে এই পেস বিভাগের ওপর নির্বাচকদের এতটাই অগাধ বিশ্বাস যে, দলের একমাত্র স্পিনার আবরার আহমেদকে বাদ দিলেন তারা।

কোনও বিশেষজ্ঞ স্পিনারকে ছাড়াই বাংলাদেশের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। আবরারকে শাহিনসের হয়ে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে চার দিনের টেস্ট খেলতে ছেড়ে দিয়েছে তারা। মানে পাকিস্তান পুরোপুরি পেস আক্রমণ নিয়ে মাঠে নামবে।

ইনজুরিতে অস্ট্রেলিয়া টেস্ট থেকে ছিটকে যাওয়া আবরারের সঙ্গে কামরান গুলামকেও ছেড়ে দেওয়া হয়েছে। গুলাম ‘এ’ দলের বিপক্ষে নেতৃত্ব দেবেন। দ্বিতীয় ও শেষ টেস্টের আগে তাদের বেঞ্চে বসিয়ে না রাখার ভাবনা থেকেই এই ম্যাচ খেলানো হচ্ছে। দ্বিতীয় টেস্টের আগে দুজনকে স্কোয়াডে ফেরানো হবে।

১৯৯৫ সারের সেপ্টেম্বর থেকে এনিয়ে দ্বিতীয়বার হোম টেস্টে কোনও বিশেষজ্ঞ স্পিনারকে ছাড়া খেলতে যাচ্ছে পাকিস্তান। আরেকবার তারা শুধু পেস আক্রমণ নিয়ে মাঠে নেমেছিল ২০১৯ সালের ডিসেম্বরে, এই রাওয়ালপিন্ডিতে, যেটা ছিল ১০ বছরের মধ্যে পাকিস্তানে প্রথম টেস্ট ম্যাচ।

আবরার না থাকায় এই টেস্টে স্পিনের ভার সামলাতে হবে আগা সালমানকে। ২০২৩ সালের শুরু থেকে নিজের শেষ ছয় টেস্টে বল হাতে বেশ ভালো সামাল দিয়েছেন। প্রতি ইনিংসে গড়ে ১২ ওভার বল করেছেন। অস্ট্রেলিয়ায় দুইবার ২০ বা তার বেশি বোলিং করেছেন। তাছাড়া গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে দলকে ভালো সুযোগ এনে দিয়েছেন, যা অনেকের নজরে পড়েনি।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের