বিশ্বকাপ নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা চলছে: ক্রীড়া উপদেষ্টা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ আগস্ট ২০২৪, ১৪:৫০আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৪:৫০

সরকার পতনে সৃষ্টি রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশে হতে যাওয়া নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এখান থেকে সরে যাওয়ার উপক্রম। নিরপেক্ষ ভেন্যু হিসেবে আইসিসি বিকল্পের কথা ভাবছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অবশ্য জানালেন, বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা চলমান আছে।
 
আজ রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলন নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে তিনি বলেছেন, ‘নারী বিশ্বকাপের বিষয়টা এখনও প্রক্রিয়াধীন আছে। এই বিষয়ে আইসিসিসহ সবার সঙ্গে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছাবো এবং সবাইকে জানাবো। টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয় হচ্ছে, এটা আয়োজন করতে পারা আমাদের জন্য ভালো মাইলফলক হবে।’
 
ক্রীড়া উপদেষ্টা আরও বলেছেন, ‘বাংলাদেশ একটা সংকটকাল পার করছে। আবার একইসঙ্গে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাও দায়িত্ব। সবকিছু বিবেচনায়… এটা তো ক্রীড়া মন্ত্রণালয়ে নেই, এটা রাষ্ট্রীয় ব্যাপার। ড. মুহাম্মদ ইউনূস স্যার আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিয়োগ পেয়েছেন। সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবো। আইসিসির সঙ্গেও আমাদের আলোচনা চলমান আছে। তারপর এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারবো।’

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় আসন্ন বিশ্বকাপের আয়োজক হতে আগ্রহ প্রকাশ করেছে জিম্বাবুয়ে। ক্রিকইনফোর এক খবর অনুযায়ী জিম্বাবুয়ে তাদের আগ্রহের কথা আইসিসিকে জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতও এই লড়াইয়ে থাকায় সম্ভাব্য ভেন্যু নিয়ে চূড়ান্ত একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে। বাংলাদেশ আয়োজন করতে ব্যর্থ হলে এই দুই দেশের একটি টুর্নামেন্ট আয়োজন করবে। খুব সম্ভব ২০ আগস্ট আইসিসির বোর্ড সভাতেই সবকিছু চূড়ান্ত হয়ে যাবে।
 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি