পদত্যাগ করলেন পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৪, ১১:৪২ আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৮:১৬

গত কদিনই ধরেই শোনা যাচ্ছে পদত্যাগ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু কবে, কোথায় পদত্যাগ করবেন, সেই ব্যাপারে কিছুই জানা যাচ্ছিল না। অবশেষে বুধবার অনলাইনে হওয়া বোর্ড মিটিংয়ে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।   

দেশের ক্রিকেটের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে হঠাৎই করেই ডাকা হয়েছে এই বোর্ড মিটিং। ২০১২ সালে সভাপতি হিসেবে মনোনয়নের পর ২০১৩ সালের নির্বাচনের মাধ্যমে সভাপতি হিসেবে চূড়ান্ত হন নাজমুল হাসান পাপন। শুধু বিসিবি সভাপতি পদেই নয়, বোর্ড পরিচালকের পদগুলোতেও ব্যাপক রদ বদল হচ্ছে। 

গত ৫ আগস্ট সরকার পতনের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব হারিয়েছেন নাজমুল হাসান পাপন। তার জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

২০০৯ সাল থেকে কিশোরগঞ্জ-৬ আসনের এমপি ছিলেন পাপন। গত জানুয়ারিতে পান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। সমানতালে চালিয়ে যান বিসিবি সভাপতির দায়িত্বও। তার নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচলনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী বছরের অক্টোবরে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই চেয়ার ছাড়তে হলো তাকে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অ্যাকশন শোধরানোর আগে আলিসের মানসিক দিকে দৃষ্টি সালাহউদ্দিনের
৪৪ বছরেও থামছেন না অ্যান্ডারসন, এবার ইতালির টি-টেনে অধিনায়ক
মিরপুর টেস্টে যে কোনো সময় নাটকীয় পরিস্থিতি তৈরি হতে পারে!
সর্বশেষ খবর
স্থাপত্যের আড়ালে থাকা রহস্যময় লোককথার জিন্দা পীর মসজিদ
স্থাপত্যের আড়ালে থাকা রহস্যময় লোককথার জিন্দা পীর মসজিদ
উপকূলে লবণাক্ততায় কমছে ধানের ফলন, সংকটে চিংড়ি চাষও
উপকূলে লবণাক্ততায় কমছে ধানের ফলন, সংকটে চিংড়ি চাষও
অ্যাকশন শোধরানোর আগে আলিসের মানসিক দিকে দৃষ্টি সালাহউদ্দিনের
অ্যাকশন শোধরানোর আগে আলিসের মানসিক দিকে দৃষ্টি সালাহউদ্দিনের
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা