হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল করবেন ফারুক!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৪, ১৭:৫৮আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৯:০৯

বাংলাদেশের ক্রিকেটে চলছে হাওয়া বদল। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের বদলে নতুন দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৬ সালে চন্ডিকা হাথুরুসিংহের স্বেচ্ছাচারিতা ও বিসিবির সীমাহীন দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে পদত্যাগ করেন ফারুক। তার এই পদত্যাগের নেপথ্যে ছিলেন বর্তমান লঙ্কান কোচ। 

দায়িত্ব নেওয়ার আগে বিভিন্ন জায়গায় ফারুক বলেছিলেন, হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল করা হবে। এখন নিজেই সভাপতির দায়িত্বে। তাহলে কি হাথুরুসিংহেকে বাদ দেবেন?

সভাপতি হওয়ার পর বুধবার নিজের প্রথম সংবাদ সম্মেলনে লঙ্কান কোচকে বাদ দেওয়ার ইঙ্গিতই যেন দিয়ে রাখলেন ফারুক, ‘চন্ডিকা হাথুরুসিংহের সঠিক চুক্তির ব্যাপারটা (মেয়াদ) আমি জানি না। আমি কিন্তু আগের অবস্থানেই আছি (হাথুরুর ব্যাপারে বক্তব্য)। আমার মনে হয়, যেটা আমি বলেছি, ওটা থেকে বের হয়ে যাই না।’ 

২০২৩ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নেন হাথুরুসিংহে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রয়েছে বিসিবির সঙ্গে তার চুক্তি। এই অবস্থায় হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বহাল থাকবে কিনা এমন প্রশ্নে ফারুক বলেছেন, ‘এখন অফিশিয়ালি আমাকে কিছু জিনিস দেখতে হবে, কীভাবে কী করা দরকার। তার (হাথুরুর) চেয়ে ভালো কাউকে পেলাম কি না বা তার কাছাকাছি বা ছোট কাউকে পেলাম কি না, যে আমাদের ভালো সেবা দিতে পারবে, এটা দেখবো। তারপর সিইও আছেন, আমাদের আগে যারা কাজ করেছে তাদের সঙ্গে কথা বলে নেবো। আমি নিজের অবস্থান থেকে সরিনি আসলে।’ 

১৯৮৮ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বাংলাদেশ দলের হয়ে ৭টি ওয়ানডে খেলেছেন ফারুক। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রথম মেয়াদে জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দ্বিতীয় মেয়াদে ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করে পদত্যাগ করেন তিনি। তার নির্বাচক থাকাকালে বাংলাদেশ দল মাশরাফির নেতৃত্বে দারুণ সময় কাটিয়েছে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি