ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের অভিযোগ সাজ্জাদুল আলমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৪, ২০:১৩আপডেট : ২২ আগস্ট ২০২৪, ২০:৪৫

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছিলেন আহমেদ সাজ্জাদুল আলম ববি। শুধু তিনিই নন, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসও ছিলেন এনএসসির মনোনীত পরিচালক। জালাল পদত্যাগ করলেও সাজ্জাদুল করেননি। যদিও তার এই সিদ্ধান্তকে উপেক্ষা করে এনএসসি নতুন করে দুইজন পরিচালককে মনোনীত করে। এই প্রক্রিয়াকে সরকারি হস্তক্ষেপ হিসেবে অভিযোগ করলেন অভিজ্ঞ এই সংগঠক।

মনোনীত দুই পরিচালকের বদলে এনএসসি নতুন করে ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিমকে মনোনীত করে। জালাল ইউনুসের জায়গা ফারুক মনোনীত হয়ে ইতোমধ্যে সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সাজ্জাদুলের জায়গায় নাজমুল আবেদীন এসেছেন বোর্ডে। কিন্তু পদত্যাগ না করেও তার জায়গায় আরেকজনকে মনোনীত করাকে গঠনতন্ত্রের বিচ্যুতি বলে মনে করেন প্রবীন এই সংগঠক।

বিসিবির গঠনতন্ত্রের ১৩.৩ ধারা অনুযায়ী মৃত্যু, পদত্যাগ, মানসিক ভারসাম্যহীনতা অথবা শৃঙ্খলাজনিত শাস্তি প্রদানের পরিপ্রেক্ষিতেই কেবল একজন পরিচালকের পদ শূন্য হতে পারে। গঠনতন্ত্র অনুযায়ী এমন কোনও সমস্যাই নেই সাজ্জাদুলের। এর আগে বেশ কিছু গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, যেহেতু এনএসসি তাকে মনোনীত করেছে, তার ব্যাপারে তারাই সিদ্ধান্ত নিয়ে তাকে জানাক।

এনএসসিও সাজ্জাদুলের পদত্যাগের অপেক্ষায় থাকেনি। নিজেদের মতো করেই সিদ্ধান্ত নিয়ে নতুনদের মনোনীত করেছে। এনএসসির এমন সিদ্ধান্তে পুরোপুরিই বিস্মিত সাজ্জাদুল। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি বিস্মিত ও স্তম্ভিত। এটাকে আমি সরকারি হস্তক্ষেপ হিসেবেই দেখছি। এই ব্যাপারটা পুরোটাই অগ্রহণযোগ্য।’

গঠনতন্ত্রে পদ শূন্য হওয়ার জন্য চারটি পয়েন্টের কথা বলা হয়েছে- মৃত্যু, পদত্যাগ, মানসিক ভারসাম্যহীনতা অথবা শৃঙ্খলাজনিত। সাজ্জাদুল বেঁচে আছেন এবং পুরোপুরি সুস্থ আছেন। দ্বিতীয় পয়েন্ট অনুযায়ী তিনি পদত্যাগ করেননি। বাকি দুটি ভারসাম্যহীনতা ও শৃঙ্খলাজনিত বিষয়। প্রথমটিতে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শৃঙ্খলাজনিত শাস্তির বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখে থাকে। কিন্তু এসবের কোনোটিই সাজ্জাদুলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এনএসসিও চিঠিতে তাকে বাদ দেওয়ার কোনও কারণ লেখেনি। 

এই অবস্থায় চাইলে সাজ্জাদুল আদালতে যেতে পারেন। তেমন কিছু কি হতে চলেছে, জানতে চাইলে বললেন, ‘আমি আগেও বলেছি, যেটা হয়েছে খুবই খারাপ দৃষ্টান্ত। তবে আদালতে যাবো কিনা, আমি এখনও বিষয়টি নিয়ে ভাবিনি।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের