বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট, চতুর্থ দিন

দিন শেষে রাওয়ালপিন্ডি টেস্টের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২৪, ১১:০৩আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ২০:৪৬

স্কোর: 

প্রথম ইনিংসে পাকিস্তান ১১৩ ওভারে ৪৪৮/৬ ডিক্লে. (শাহীন ২৮*, মোহাম্মদ রিজওয়ান ১৭১*, আগা সালমান ১৯, সৌদ শাকিল ১৪১, সাইম আইয়ুব ৫৬; শফিক ২, শান মাসুদ ৬, বাবর ০)

প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬৭.৩ ওভারে ৫৬৫/১০; লিড ১১৭ (নাহিদ ১*, জাকির ১২, শান্ত ১৬, মুমিনুল ৫০, সাদমান ৯৩, সাকিব ১৫, লিটন ৫৬, মুশফিক ১৯১, মিরাজ ৭৭, শরিফুল ২২)

দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১০ ওভারে ২৩/১ (মাসুদ ৯*, শফিক ১২*; সাইম ১) 

বাংলাদেশ এখন চালকের আসনে। ১১৭ রানের লিড নেওয়ার পর পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে শুরুতেই আঘাত করে প্যাভিলিয়নে ফেরায় সাইম আইয়ুবকে। 

রাওয়ালপিন্ডি টেস্টের নিয়ন্ত্রণ বাংলাদেশের মুঠোয় আসতে সবচেয়ে বড় অবদান মুশফিকুর রহিমের। অভিজ্ঞ এই ব্যাটার পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি করেছেন এবং ডাবল সেঞ্চুরি প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু ৯ রান দূরে থাকতে আউট হন তিনি।

এর আগে মেহেদী হাসান মিরাজের সঙ্গে সপ্তম উইকেটে রেকর্ড জুটি গড়েন মুশফিক। দুজনে যখন ক্রিজে জুটি বাঁধেন, তখনও বাংলাদেশ ১১৬ রানে পিছিয়ে ছিল। কিন্তু তারা যোগ করেন ১৯৬ রান। মোহাম্মদ আলী জুটিটা ভেঙে দেন। তারপর শাহীন শাহ আফ্রিদি জোড়া আঘাত করেন এবং শেষটা করেন নাসিম শাহ।

তারপর শুরুতেই শরিফুল ব্রেকথ্রু আনেন। অন্য দুই ব্যাটারেরও পরীক্ষা নিয়েছেন তিনি। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ও আব্দুল্লাহ শফিক শেষ পর্যন্ত টিকে থাকতে পেরেছেন। ধীরগতিতে এই টেস্ট এগোলেও পঞ্চম দিন রোমাঞ্চকর কিছু হওয়ার প্রত্যাশা। বাংলাদেশ কি নতুন সকালে দুর্দান্ত বোলিং করে জয়ের পথ তৈরি করতে পারবে?

এখনও পাকিস্তান ৯ উইকেট হাতে রেখে ৯৪ রানে পিছিয়ে। ১০ ওভারে ১ উইকেটে ২৩ রান স্বাগতিকদের।

এর আগে পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৫৬৫ রানে অলআউট হয়।

সাইমকে লিটনের ক্যাচ বানালেন শরিফুল

প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান সাইম আইয়ুব মাত্র ৩ বল খেললেন, রান করলেন ১। শরিফুল ইসলামের বল তার ব্যাট ছুঁয়ে লিটন দাসের গ্লাভসে জমা পড়ে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৫ রানে প্রথম উইকেট পেলো বাংলাদেশ।

৫৬৫ রানে অলআউট বাংলাদেশের লিড ১১৭ রানের

দুটি করে চার ও ছয় মেরে আগ্রাসী হয়ে উঠেছিলেন শরিফুল ইসলাম। নাসিম শাহকেও মেরে খেলতে চাইলেন। কিন্তু ডিপ মিডউইকেটে আব্দুল্লাহ শফিকের ক্যাচ হন তিনি। ১৪ বলে ২২ রান তার। সর্বোচ্চ ১৫৭.১৪ স্ট্রাইক রেট! বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট ৫৬৫ রানে। পাকিস্তানের ৪৪৮ রানের বিপরীতে তাদের লিড ১১৭ রানের।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্টে সর্বোচ্চ স্কোর করেছে। তাতে সবচেয়ে বড় অবদান মুশফিকুর রহিমের। ১৯১ রানের অভাবনীয় এক ইনিংস খেলেছেন তিনি। তার সঙ্গে সাদমান ইসলামের ৯৩, মেহেদী হাসান মিরাজের ৭৭, লিটন দাসের ৫৬ ও মুমিনুল হকের ৫০ রানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পাকিস্তানের হয়ে নাসিম সর্বোচ্চ তিন উইকেট পান। দুটি করে উইকেট নেন শাহীন আফ্রিদি, আগা সালমান ও খুররাম শাহজাদ।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরের পর মিরাজ আউট

১৬৬তম ওভারের শেষ বলে শরিফুল ইসলাম বাউন্ডারি মারলেন। তাতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর হয়। তারপর শাহীন শাহ আফ্রিদি পরের ওভারের প্রথম বলে মেহেদী হাসান মিরাজকে আগা সালমানের ক্যাচ বানান। ১৭৯ বলে ৬ চারে ৭৭ রানে থামেন। ৯ উইকেটে ৫৫৭ রান বাংলাদেশের। 

২০১৫ সালে খুলনায় বাংলাদেশ ৫৫৫ রান করেছিল পাকিস্তানের বিপক্ষে, সেটাই ছিল এতদিন তাদের সর্বোচ্চ।

শাহীনের প্রথম শিকার হাসান

মেহেদী হাসান মিরাজকে থার্ড স্লিপে জীবন দিলেন সালমান আগা। শাহীন শাহ আফ্রিদি অল্পের জন্য প্রথম উইকেট পেলেন না। অবশ্য আর চার বল পর উইকেট উদযাপন করলেন তিনি, নিজের ২৮তম ওভারে এসে। হাসান মাহমুদ ১৮ বল খেলে ডাক মারলেন মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ধরা পড়ে। ৫৩৪ রানে অষ্টম উইকেট পড়লো বাংলাদেশের।

১৯১ রানে মুশফিককে থামালেন মোহাম্মদ আলী

দুই সেশন আধিপত্য বিস্তার করে খেলা বাংলাদেশের কেন্দ্রীয় চরিত্র ছিলেন মুশফিকুর রহিম। তার ব্যাটেই সফরকারীরা রানের পাহাড়ে চড়ে লিড নিয়েছে। সপ্তম উইকেটে মিরাজকে নিয়ে উপহার দিয়েছেন রেকর্ড জুটি। তৃতীয় সেশনে ডাবল সেঞ্চুরির কাছেও পৌঁছে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য মোহাম্মদ আলীর বাড়তি বাউন্সের বলে স্কয়ার কাট করতে গিয়ে ১৯১ রানে থেমেছেন তিনি। মুশফিকের আউটে ভেঙেছে ১৯৬ রানের দুর্দান্ত জুটি। পাকিস্তানের বিপক্ষে প্রথম সেঞ্চুরি পাওয়া মুশফিক ৩৪১ বলে ১৯১ রানে ফিরেছেন। তাতে ছিল ২২টি চার ও ১টি ছয়।  

মুশফিক-মিরাজের রেকর্ড জুটিতে দ্বিতীয় সেশনও বাংলাদেশের

প্রথম সেশনে একটি উইকেটই পড়েছে বাংলাদেশের। তার পর থেকে প্রান্ত আগলে ইস্পাত কঠিন মানসিকতায় গরমের মাঝেও তীব্র প্রতিরোধ গড়ে তুলেছেন মুশফিক। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মিরাজ। সেই প্রতিরোধ পাকিস্তানের বোলাররা দ্বিতীয় সেশনও ভাঙতে পারেনি। বরং স্বাগতিকদের চাপে ফেলে লিড বাড়িয়ে নিচ্ছে। প্রথম ইনিংসে গড়েছে রানের পাহাড়। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন থেকে মিরাজ-মুশফিক চায়ের বিরতিতে গেছেন।       

দ্বিতীয় সেশনে ৩১ ওভারের খেলা হয়েছে। কোনও উইকেট না হারিয়ে বাংলাদেশ যোগ করেছে ১০৬ রান। চায়ের বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৪৯৫ রান। লিড দাঁড়িয়েছে ৩৪। মুশফিক ব্যাট করছেন ১৭৩ রানে। মিরাজও ৫০ রানে অপরাজিত। দু’জনের জুটি দেড়শ ছাড়িয়েছে। যা টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের রেকর্ড। আগের সেরাটি ছিল ১৪৫ রানের। ২০১০ সালে নিউজিল‍্যান্ডের বিপক্ষে জুটিটি গড়েছিলেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।  

১৫০ পার মুশফিকের, মিরাজের হাফসেঞ্চুরি

শত রানের পর দেড়শ ছাড়িয়েছে মুশফিক-মিরাজের সপ্তম উইকেট জুটি। এই সময় ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি পূরণ করেন মিরাজ। মুশফিকও স্কোর ১৫০ ছাড়িয়েছেন। মুশফিক-মিরাজ জুটিতে দেড়শ পূরণ হয়েছে ২৭২ বলে।  

মুশফিক-মিরাজের জুটিতে বাংলাদেশের লিড

প্রথম সেশন থেকেই চলছে মুশফিকুর রহিমের দাপট। লিটন দাসের বিদায়ের পর সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজকে নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছেন তিনি। ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নেওয়ার পর একশ রান পূরণ করেছে মুশফিক-মিরাজ জুটি। এই জুটিতে ভর করে লিডও নেয় তারা। 

মুশফিকের সেঞ্চুরিতে প্রথম সেশন বাংলাদেশের

চতুর্থ দিনের প্রথম সেশনের শুরুতে দারুণ প্রতিরোধ গড়েছিলেন মুশফিক-লিটন। দুর্ভাগ্য লিটনের বিদায়ে ভাঙে ১১৪ রানের জুটি। তার পরও নিয়ন্ত্রণ হারাতে দেননি মুশফিক। লাঞ্চ বিরতির আগে তুলে নিয়েছেন পাকিস্তানের বিপক্ষে তার প্রথম সেঞ্চুরি। ক্যারিয়ারে অবশ্য ১১তম। তবে বিদেশে বেশি সেঞ্চুরি হাঁকানোর তালিকাতে তামিম ইকবালকে ছাড়িয়ে গেছেন তিনি। বিদেশের মাটিতে মুশফিকের এটি পঞ্চম শতক। তাতে বাংলাদেশের ব্যাটারদের দাপট অব্যাহত থাকলো। প্রথম সেশনে লিটনের উইকেট নিতে পারলেও সেই মোমেন্টাম কাজে লাগাতে পারেনি পাকিস্তান। বরং সপ্তম উইকেটে ৫৭ রানের জুটিতে পাকিস্তানের সঙ্গে ব্যবধান কমানোর পথে এগিয়ে যাচ্ছে সফরকারী দল। বাংলাদেশ প্রথম সেশনে ২৫ ওভারে ১ উইকেট হারিয়ে যোগ করেছে ৭৩ রান। 

প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৮৯। তারা পিছিয়ে আর ৫৯ রানে। ২০০ বলে সেঞ্চুরি পাওয়া মুশফিক অপরাজিত ১০১ রানে। ৪৪ বল খেলা মিরাজ অপরাজিত ১৭ রানে। 

লিটনের বিদায়ে ভাঙলো ১১৪ রানের জুটি

ষষ্ঠ উইকেট জুটিতে অনেক দূর বাংলাদেশকে টেনে নিয়ে এসেছিলেন লিটন-মুশফিক। তাদের প্রতিরোধের জবাব পাকিস্তানও খুঁজে পাচ্ছিল না। গতকালকের সেই জুটি চতুর্থ দিন শুরুটা দারুণ করেছিল। কিন্তু আরও বেশি স্থায়ী হয়নি লিটনের আলগা শট খেলার কারণে। নাসিম শাহর ১০০.৫ তম ওভারে শর্ট লেংথের ডেলিভারিতে যথেষ্ট বাউন্স ছিল। ছিল গতিও। সেই বলটিতে অযথা স্কয়ার ড্রাইভ করতে গিয়ে এজ হয়ে জমা পড়েন কিপারের গ্লাভসে। তাতে ভেঙেছে ১১৪ রানের জুটি। লিটন ৭৮ বল খেলে থেমেছেন ৫৬ রানে। তাতে ছিল ৮টি চার ও ১টি ছয়ের মার। 

রিভিউ নিয়ে বাঁচলেন মুশফিক

মুশফিক-লিটন জুটি ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে পাকিস্তান। ৯৮তম ওভারে তাদের লেগ বিফোরের আবেদনে সাড়াও দেন আম্পায়ার। ব্যাটার ছিলেন মুশফিক। কিন্তু অভিজ্ঞ ব্যাটার রিভিউ নিয়ে বেঁচেছেন। রিপ্লেতে দেখা গেছে, বল লেগ স্টাম্প মিস করেছে। অথচ অনফিল্ড আম্পায়ার আঙুল তুলে দিয়েছিলেন তখন!  

মুশফিক-লিটনের প্রতিরোধে শুরু চতুর্থ দিন

পাকিস্তানকে চাপে রেখে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের চতুর্থ দিন শুরু করেছে বাংলাদেশ। ব্যাটিং উইকেটে ২১৮ রানে ৫ উইকেট হারানোর পর লিটন-মুশফিক ষষ্ঠ উইকেটে ৯৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন গতকাল। সেই জুটি আরও বড় কিছুর প্রত্যয় নিয়ে মাঠে নেমেছে। সবচেয়ে বেশি আক্রমণাত্মক লিটন। চতুর্থ দিন ৫৮ বলে ৫২ রান নিয়ে খেলতে নেমেছেন। মুশফিকুর রহিম খেলছেন রয়েসয়ে। ১২২ বলে ৫৫ রান নিয়ে খেলতে নেমেছেন তিনি। 

৫ উইকেটে ৩১৬ রানে চতুর্থ দিন শুরু করেছেন তারা।  বাংলাদেশের ব্যাটারদের স্বাগতিক বোলাররা কোনও ধরনের চ্যালেঞ্জ জানাতে পারেনি। তাদের ৪৪৮ রানের জবাবে বাংলাদেশ এখনও পিছিয়ে থাকলেও শক্ত জবাব দিয়ে যাচ্ছে। 

/এফআইআর/এফএইচএম/
সম্পর্কিত
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 
সর্বশেষ খবর
বাবার বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে নিখোঁজ, সন্ধ্যা পর্যন্ত মেলেনি সন্ধান
বাবার বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে নিখোঁজ, সন্ধ্যা পর্যন্ত মেলেনি সন্ধান
হাঙ্গেরিতে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় 
হাঙ্গেরিতে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় 
আর্জেন্টিনার পতাকায় সেই ‘রহস্যময় সূর্য’, স্পেনের বিরুদ্ধে প্রতিশোধের প্রতীক? 
আর্জেন্টিনার পতাকায় সেই ‘রহস্যময় সূর্য’, স্পেনের বিরুদ্ধে প্রতিশোধের প্রতীক? 
প্রেম করে গোপনে বিয়ে, হত্যা করে গেলেন পালিয়ে 
প্রেম করে গোপনে বিয়ে, হত্যা করে গেলেন পালিয়ে 
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে