পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের সুযোগ দেখছেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২৪, ২৩:১৬আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৮:৪৭

পাকিস্তানের বিপক্ষে টেস্টে কখনও জয় পায়নি বাংলাদেশ। মুশফিকুর রহিমের অনবদ্য এক ইনিংসের পর রাওয়ালপিন্ডি টেস্টে স্বাগতিকদের হারানোর স্বপ্ন দেখছে তারা। এজন্য রবিবার শেষ দিন সকালের সেশনে দ্রুত উইকেট তুলতে হবে বললেন মেহেদী হাসান মিরাজ।

চতুর্থ দিনে মুশফিক বাংলাদেশি ব্যাটার হিসেবে পাকিস্তানে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেন। প্রথম ইনিংসে তার ১৯১ রানের সৌজন্যে বাংলাদেশ ১১৭ রানের লিড নেয়। পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে সফরকারীরা করে ৫৬৫ রান। দিন শেষ হওয়ার আগে পাকিস্তান ১০ ওভারে ১ উইকেটে ২৩ রান করে। তারা এখনও ৯৪ রানে পিছিয়ে।

মিরাজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যদি কাল প্রথম ঘণ্টায় আমাদের বোলাররা ভালো পারফর্ম করে, আমরা ভালো অবস্থানে থাকবো। আমরা এর চেয়ে বেশি কিছু ভাবছি না। কাল দ্রুত কয়েকটি উইকেট নিতে পারলে আমরা দারুণ সুযোগ পাবো। প্রথম সেশনে কয়েকটি উইকেট নিতে পারলে জয়ের সুযোগ থাকবে।’

ব্যাটারদের দারুণ পারফর্মের পর এবার বোলারদের ভূমিকা রাখতে হবে মনে করেন মিরাজ, ‘আমরা ভালো একটা লিড নিয়েছিলাম। এখন সঠিক জায়গায় বল করে দ্রুত উইকেট নিতে হবে। শেষ ঘণ্টায় বোলাররা ভালো বল করেছিল।’

ব্যাটিংয়ে মুশফিককে কৃতিত্ব দিলেন মিরাজ। সপ্তম উইকেটে ১৯৬ রানের জুটি গড়েছেন দুজন। ৭৭ রান করা মিরাজ বলেছেন, ‘মুশফিক ভাই ও আমার ভালো জুটি হয়েছিল। চমৎকার ব্যাটিংয়ের জন্য তাকে কৃতিত্ব দিতে হয়। আমাকেও দারুণভাবে সমর্থন দিয়েছেন। তিনি আমাকে বলেছেন, এটা চমৎকার উইকেট, ভালোভাবে খেলে যেতে হবে।’

ব্যাটিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন তিনি, ‘আমরা সত্যিই খুশি। কারণ দীর্ঘ দিন আমরা ৫০০ এর বেশি রান করিনি। ছেলেরা ভালো করেছে। সাদমান ৯৩ করেছে, লিটনও ভালো ব্যাট করেছে। সবাই তো আর রান করবে না, কাউকে না কাউকে মুশফিক ভাইয়ের মতো দায়িত্ব নিতে হবে। আমরা ভালো অবস্থানে আছি এবং খুশি।’

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের