বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৪, ১৯:০৬আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ২২:৫৬

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়ে বাংলাদেশ জাতীয় দলসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

পরিবর্তনের ছোঁয়া যখন পুরো বাংলাদেশে, তখন তার প্রতিচ্ছবির দেখা মিলেছে ক্রিকেটেও। পরিবর্তন লক্ষ্য করা গেছে খেলোয়াড়দের শারীরিক ভাষাতেও। টেস্ট স্ট্যাটাস অর্জনের পর পাকিস্তানের বিপক্ষে আগে ১৩টি টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এক ড্রয়ের বাইরে কোনও জয় পায়নি টিম টাইগার্স। দুই দলের ১৪তম ম্যাচে নিজেদের প্রথম জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। 

উপদেষ্টা বলেছেন, ‘যোগ্যতার বিচারে খেলোয়াড়দের সুযোগ নিশ্চিত হলে এবং মানসিকভাবে চাপমুক্ত থাকলে আমাদের সফলতা আসবেই।’

১০ উইকেটে ম্যাচ জিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে সঞ্চালকের অনুমতি নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাংলায় বলেন, ‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই প্রাণ হারিয়েছেন। এই জয়টা আমরা তাদেরকেই উৎসর্গ করছি।’

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি এ জয় উৎসর্গ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানান তিনি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি