ড্রেসিংরুমে স্বস্তি, হাথুরুসিংহের ভূমিকা দেখছেন ফাহিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২৪, ১৬:৩৫আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১৭:৫২

বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স ছিল হতাশাজনক। ড্রেসিংরুমের পরিবেশও ছিল অস্বস্তিকর। তার মধ্যে লম্বা সময় ধরে টেস্ট খেলছে না শান্ত-মুমিনুলরা। ফলে রাওয়ালপিন্ডিতে ৬ মাস পর পাকিস্তানের বিপক্ষে কেমন করে বাংলাদেশ, সেটা নিয়ে ছিল প্রশ্ন! কিন্তু সকল সংশয় তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। যে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে লড়াই পর্যন্ত করতে পারতো না, সেই দলটিকে নিয়ে ছেলে খেলায় মেতে উঠেছিল সাকিব-মিরাজরা। ফলাফল ১০ উইকেটের ঐতিহাসিক জয়। এমন জয়ে হাথুরুসিংহকে কৃতিত্ব দিয়েছেন ফাহিম।

দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এমন জয়ের পর ক্রিকেট কোচ ও বিশ্লেষক এবং বিসিবির পরিচালক নাজমুল আবেদীন মনে করেন, ড্রেসিংরুমের পরিবেশটা ভালো বলেই এভাবে জিততে পেরেছে বাংলাদেশ। আর তাতে হাথুরসিংহের ভূমিকা দেখছেন বিসিবির এই পরিচালক।

এদিকে বিসিবির দায়িত্ব নেওয়ার দিনই গণমাধ্যমকে বিসিবির প্রধান ফারুক আহমেদ বলেছিলেন, হাথুরুসিংহেকে কীভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া যায় সেই ব্যাপারে ভাববেন তিনি। পাকিস্তানের বিপক্ষে এমন টেস্ট জয়ের পর ফারুকের ভাবনার বদল এসেছে কিনা জানা সম্ভব হয়নি। তবে তার সঙে প্রথমবার বোর্ডে আসা ফাহিম হাথুরুকে প্রশংসায় ভাসালেন, ‘কোচ হিসেবে বলতে পারি, যেভাবে দলটাকে খেলতে দেখলাম তাতে মনে হয়েছে ড্রেসিংরুমটা ভালো অবস্থায় আছে। ড্রেসিংরুমে ভালো অবস্থায় থাকার জন্য কোচের কিন্তু ভূমিকা থাকতে হয়। এই কৃতিত্বটা হয়তো ওকে (হাথুরুসিংহেকে) দিতে হবে নিশ্চিতভাবেই।’

যদিও এরপরই ফাহিম যোগ করেছেন, ‘তবে একটা কোচকে মূল্যায়ন করতে হবে লম্বা সময় ধরে তার যেই কাজ, তার কাজের ভিত্তিতে। এই টেস্ট ম্যাচে যখন দলটা জিতেছে, জেতার মধ্যে যে আগ্রাসনটা দেখেছি, জেতার জন্য যে ডিকটেট করার স্ট্রেন্থ দেখেছি, সেখানে সবারই ভূমিকা আছে। নির্বাচক কমিটির প্রধান সেখানে ছিলেন। অধিনায়ক বলি বা কোচ বলি, সিনিয়র প্লেয়ার্স। বা অল প্লেয়ার্স সবারই ভূমিকা আছে কিন্তু। একটা ভালো জয় ক্রেডিট গোজ টু এভরিবডি। ’

গত কয়েক বছর ধরেই স্থানীয় কোচদের সুযোগ পাওয়া নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু জাতীয় দলের ডেরাতে কাউকেই দেখা যায় না। ফাহিম মনে করেন, স্থানীয় কোচদের না থাকার পেছনে মিডিয়ারও দায় আছে, ‘আমার মনে হয় সেখানে মিডিয়ারও দায় আছে। মিডিয়া কখনোই সেটা উল্লেখ করে না। হয়তো আমরাও করি না। আমরা বলতে বোর্ড থেকে সেটা অ্যাপ্রিশিয়েট করি না। মিডিয়াও সেটা হাইলাইট করে না যে আমাদের লোকাল কোচদের কন্ট্রিবিউশন কোথায় কতটুকু আছে। আমার মনে হয় যার যতটুকু অবদান আছে সেটা যেন উঠে আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা দল এটা কিন্তু বিশাল এক কর্মযজ্ঞ।’

শুক্রবার রাওয়ালপিন্ডিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই টেস্টের উইকেট দেখে টিম কম্বিনেশন তৈরি করা উচিত বলে মনে করেন ফাহিম, ‘এই দলটা জিতেছে বলেই এই দলকে খেলাতে হবে বিষয়টি তা না। আমার মনে হয় সামনে একটু অন্য ধরনের উইকেট দেখবো। বিপক্ষ দলে যদি কোনও পরিবর্তন আসে সেই অনুযায়ী কিন্তু দলটা সাজানো হবে। আমি নিশ্চিত ওখানে কোচ আছে, অধিনায়ক আছে, নির্বাচক কমিটির প্রধান আছে। তারা অ্যাপ্রোপিয়েট একটা সিদ্ধান্ত নেবেন। ‘

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী