পাকিস্তান ক্রিকেট ‘নতুন তলানিতে’, ইমরান দায়ী করলেন নাকভিকে

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২৪, ২১:১৩আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ২১:১৩

টেস্ট ইতিহাসে প্রথমবার বাংলাদেশের কাছে হারলো পাকিস্তান, তাও আবার ১০ উইকেটে এবং নিজেদের মাঠে! এই বিব্রতকর পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির দিকে ধেয়ে আসছে তুমুল সমালোচনা। এবার তাকে একহাত নিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। রবিবারের হারের জন্য তিনি দোষী করলেন নাকভিকে। তার মতে, পাকিস্তানের ক্রিকেটকে নতুন তলানিতে নিয়ে গেছেন এই বোর্ড কর্মকর্তা।

গত বছর থেকে আদিয়ালা জেলে বন্দি আছেন ইমরান। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং পাকিস্তানের ক্রিকেটের পতন নিয়ে ক্ষোভ উগরে দেন। পরে তার এক্স হ্যান্ডেল থেকে নাকভির সমালোচনায় বড় পোস্ট করা হয়।

ইমরান লিখেছেন, ‘ক্রিকেট একমাত্র খেলা যেটা পুরো জাতি আগ্রহভরে টিভিতে দেখে। কিন্তু একটি ক্ষমতাশালী পক্ষ একে ধ্বংস করছে, যারা নিয়ন্ত্রণ ধরে রাখতে অযোগ্য ও পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের নিয়োগ দিচ্ছে।’

তিনি আরও লিখেছেন, ‘প্রথমবার, আমরা (পাকিস্তান) বিশ্বকাপের সেরা চারে কিংবা টি-টোয়েন্টির সেরা আটে থাকতে পারিনি। আর গতকাল বাংলাদেশের বিপক্ষে আমরা বিব্রতকর হার দেখলাম, যেটা নতুন তলানিতে নিয়ে গেছে। আড়াই বছর আগেও তো এই দল ভারতকে ১০ উইকেটে হারিয়েছে। এই আড়াই বছরে কী হলো যে আমরা বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারলাম? এই সব ধসের জন্য শুধুমাত্র একটি প্রতিষ্ঠান দোষী।’

২০০৮ সালে দুর্নীতির কারণে আলোচিত নাকভির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিলেন ইমরান। দেশের ক্রিকেট বোর্ডে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ১৯৯২ এর বিশ্বকাপ জয়ী তারকা, ‘দুবাইয়ে স্ত্রীর নামে ৫০ লাখ ডলার মূল্যের সম্পত্তি আছে তার। এছাড়া গম সংগ্রহ দুর্নীতিতেও সে জড়িত। আমাদের দেশের সবচেয়ে জালিয়াতি নির্বাচনের নেপথ্যে সে ছিল। তার আসলে যোগ্যতা কী?’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান হন ফেব্রুয়ারি মাসে। পরের মাসে স্বরাষ্ট্রমন্ত্রী হন নাকভি। এই দায়িত্বে তিনি প্রশ্নবিদ্ধ বললেন ইমরান, ‘তার অধীনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনকে দিন অবনতি হচ্ছে। প্রতিদিন কেপি ও বেলুচিস্তানে মানুষ শহীদ হচ্ছে। পাঞ্জাব পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে পিটিআইকে টার্গেট করে কাজ করতে, আর এই ফাঁকে চোর-ডাকাত আরও শক্তিশালী হয়ে উঠেছে। তারা পুলিশ কর্মকর্তাদের অপহরণ করছে, হত্যা করছে। ২০০৮ সালে দুর্নীতির অভিযোগে মহসিন নাকভির বিরুদ্ধে তদন্ত করেছে ন্যাব (ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো)।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী