ব্রাভোর শেষ সিপিএল

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২৪, ২২:৪৪আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ২৩:০৭

টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি ডোয়াইন ব্রাভো চলতি মৌসুম শেষে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাসেতেরেতে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্সে ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রথম ম্যাচের ঘণ্টাখানেক আগে এই ঘোষণা দেন ৪০ বছর বয়সী অলরাউন্ডার।

ইনস্টাগ্রামে ব্রাভো পোস্ট করে লিখেছেন, ‘এটা ছিল অসাধারণ যাত্রা। আমার ক্যারিবিয়ান জনগণের সামনে আমার শেষ পেশাদার টুর্নামেন্ট খেলতে উন্মুখ হয়ে আছি। টিকেআর এমন একটা জায়গায় যেখানে আমার সবকিছু শুরু হয়েছে এবং আমার দলের সঙ্গে শেষ হবে।’

ব্রাভো বর্তমানে সিপিএলেও সর্বোচ্চ উইকেটশিকারি। ১০৩ ম্যাচ খেলে ২২.৪০ গড় ও ৮.৫৯ ইকোনমি রেটে ১২৮ উইকেট নিয়েছেন।

ব্রাভোর সিপিএল থেকে অবসরের ঘোষণা এলো ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করার প্রায় তিন বছর পর। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দল বিদায় নেওয়ার পর ইতি টানেন তিনি। তারপর ২০২৩ সালে আইপিএল থেকে অবসর নিয়ে চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হিসেবে কাজ করছেন।

সিপিএলে ব্রাভো সবচেয়ে সফল খেলোয়াড়। সব মিলিয়ে পাঁচটি শিরোপা জিতেছেন, তিনটি ত্রিনবাগোর সঙ্গে। তাদের সঙ্গে চতুর্থ ট্রফি জিতে সিপিএল ক্যারিয়ার শেষ করার আশায় তিনি। ২০১৭ ও ২০১৮ সালে ত্রিনবাগোকে টানা দুই শিরোপা জয়ে নেতৃত্ব দেন এবং ২০২১ সালে প্যাট্রিয়টসের প্রথম শিরোপা জয়ী অধিনায়ক ছিলেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের