প্রস্তুতি ম্যাচে আইরিশদের বিপক্ষে জাহানারাদের সহজ জয়

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০১৬, ১৯:২৪আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৯:২৬

আয়ারল্যান্ডের সঙ্গে মাশরাফিদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই ম্যাচটি পরিত্যক্ত হয়েছে গতকালই। তবে আজ শনিবার বাংলাদেশ নারী ক্রিকেট দল ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি হয়েছে নির্বিঘ্নেই। সেই ম্যাচটি জিতে নিয়েছে লাল-সবুজরা। আইরিশ মেয়েদের ৮ উইকেটে সহজেই হারিয়েছে জাহানারাদের দল। 
বেঙ্গালুরুতে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের মেয়েদের বোলিং তোপে ১৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে তারা। তবে পঞ্চম উইকেটে ২৫ রানের জুটি গড়ে দলের প্রাথমিক ধাক্কা সামাল দেন অধিনায়ক ইসোবেল জয়েস ও কিম গ্রাথ। এই জুটি ভাঙার পর আর দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড। শেষ দিকে রুমানা আহমেদের ঘূর্ণি বলে ৩৭ রানে বাকি ৬ উইকেট হারিয়ে গুটিয়ে যায় তারা। বাংলাদেশের পক্ষে ১২ রানে ৪ উইকেট নেন রুমানা।

জবাবে শারমিন আখতার ও আয়েশা রহমানের উদ্বোধনী জুটিই জয় পাইয়ে দেয় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। শারমিন ৩৬ রানে অপরাজিত থাকলেও ১১ রানে বিদায় নেন আয়েশা। এরমাঝে বিদায় নেন সানজিদা ইসলাম (১০)।শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে বাংলাদেশ জয় নিশ্চিত করে ১২.৩ ওভারে।

/এফআইআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের