বাংলাদেশের পাকিস্তানকে হোয়াইটওয়াশের স্বপ্নে কি বাধা হবে বৃষ্টি?

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আধিপত্য বিস্তার করে খেলছে। একই ভেন্যুতে আগের ম্যাচে প্রথমবার টেস্টে পাকিস্তানকে হারানোর পর এবার হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছে তারা। কিন্তু শেষদিন অর্থাৎ মঙ্গলবারে রাওয়ালপিন্ডির আবহাওয়ার পূর্বাভাস বাংলাদেশের কপালে দুশ্চিন্তা ভাঁজ ফেলেছে।

তিন পেসারে ধ্বংসযজ্ঞ চালিয়ে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে থামায় বাংলাদেশ। তাতে লক্ষ্য পেয়েছে ১৮৫ রানের। এরই মধ্যে বিনা বাধায় ৪২ রান করে ফেলেছে, আর দরকার ছিল ১৪৩ রান। চতুর্থ দিনের খেলা প্রায় দেড় ঘণ্টা বাকি থাকতেই বৃষ্টির কারণে থামিয়ে দেওয়া হয়, নয়তো সফরকারীরা আরও ব্যবধান কমিয়ে রাখতে পারতো।

বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট খুব ভালো করেই বৃষ্টির কথা জানতো। তাই তো জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম ওয়ানডের মতো ব্যাটিং করছেন। রান তুলেছেন ওভারপ্রতি ৬ করে। কিন্তু এমন শুরুর পর হুট করেই বন্ধ হয়ে গেলো খেলা। আকাশে মেঘের ঘনঘটা, শঙ্কা রয়েছে বৃষ্টির। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইটেও কাজ হচ্ছে না।  

বৃষ্টির শঙ্কা আছে। সেটা মাথায় নিয়েই কি ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ দল? এমন প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেছেন, ‘এটা বলা মুশকিল। তবে আমাদের লক্ষ্য ছিল বৃষ্টি না হলে আজকের মধ্যে খেলা শেষ করার। সেটি যদি কোনোভাবে না পারতাম, তাহলে কালকে প্রথম সেশনে শেষ করতাম, আমরা এমন পরিকল্পনা নিয়েই ব্যাটিংয়ে নেমেছিলাম।’ 

শেষ দিন বাংলাদেশের লাগবে ১৪৩ রান। অভাবনীয় কিছু না ঘটলে দেড় সেশনেই হয়তো এই রান তুলে ফেলতে পারবে তারা। কিন্তু অ্যাকুওয়েদারের পূর্বাভাস বলছে, শহরটিতে ম্যাচের পঞ্চম দিন বৃষ্টির নিশ্চয়তা শতভাগ। এমনকি খেলা শুরুর স্থানীয় সময় সকাল ১০টা থেকে বৃষ্টির সম্ভাবনা ৮৩ শতাংশ। তাও আবার হালকা বজ্রসহ বৃষ্টি হতে যাচ্ছে।

মানে, নির্ধারিত সময়ে খেলা শুরু হচ্ছে না শেষ দিনে। তাছাড়া থেমে থেমে বেশ কয়েকবার বৃষ্টি বাগড়া দেবে রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে। তবে সময় যত গড়াবে বৃষ্টির মাত্রা কমতে থাকবে। স্থানীয় সময় তিনটা থেকে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে ১০ শতাংশেরও নীচে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ বাকি ১৪৩ রানের জন্য লড়াই করবে।

আর যদি ম্যাচ ড্রও হয়, তবে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার স্বাদ না পেলেও বাংলাদেশ তাদের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়বে। অন্যদিকে সিরিজ হারলেও ড্র হলে পাকিস্তান হোয়াইটওয়াশড হওয়ার লজ্জা এড়াবে। তাই বাংলাদেশ চাইছে আবহাওয়ার পূর্বাভাস উল্টে যাক, আর পাকিস্তান চাইছে যেমনটা আভাস মিলছে, তেমন কিছুই হোক।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের